বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের জন্য তৃতীয় ধাপের (পুনর্বিবেচনা) সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য পার্বত্য চট্টগ্রাম এলাকা ভ্রমণে চতুর্থ ধাপের সতর্কতা (ভ্রমণ নিষিদ্ধ) ঘোষণা করেছে দেশটি।শুক্রবার (১৮ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ভ্রমণ নির্দেশিকা হালনাগাদ করে এ বার্তা দিয়েছে দেশটি।বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে বিভিন্ন স্থানে হুটহাট বিক্ষোভ দেখা দিচ্ছে। এগুলোতে যেকোনো মুহূর্তে পরিস্থিতি সহিংস হয়ে উঠতে পারে। তাই মার্কিন নাগরিকদের সব ধরনের সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে নাগরিকদের জন্য তৃতীয় মাত্রার সতর্কতা জারি করেছে মার্কিন সরকার। কোনো দেশে ভ্রমণের আগে পরিস্থিতি বুঝে পুনর্বিবেচনা করার পরামর্শ দিতে এই সতর্কতা জারি করা হয়। মূলত এর মাধ্যমে সংশ্লিষ্ট দেশ ভ্রমণে নিরুৎসাহিত করা হয়ে থাকে। ভ্রমণ এড়ানো যদি একান্তই সম্ভব না হয়, তবেই যাওয়া উচিত।বিবৃতিতে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সতর্ক করে বলা হয়, মানুষের ভিড়ে পকেটমারের বিষয়ে সাবধান থাকতে হবে। আর বড় শহরগুলোতে বিশেষত ঢাকায় ছিনতাই, চুরি, অবৈধ মাদক কারবারের মতো অপরাধ ঘটে থাকে। এ ছাড়া বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের ঝুঁকি রয়েছে।সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকার দূতাবাসে কর্মরত মার্কিন কর্মীদের রাজধানীর বাইরে অপ্রয়োজনীয় ভ্রমণে নিষেধ করা হয়েছে বিবৃতিতে।ভ্রমণ নির্দেশিকায় আরও বলা হয়েছে, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে মাঝেমধ্যে সাম্প্রদায়িক সহিংসতা, অপরাধ, সন্ত্রাসবাদ, অপহরণ এবং অন্যান্য নিরাপত্তাজনিত ঝুঁকি দেখা দিচ্ছে। ওই অঞ্চলে পারিবারিক বা ব্যক্তিগত বিরোধের কারণে অপহরণ যেমন ঘটেছে, তেমনি ধর্মীয় সংখ্যালঘুদের চিহ্নিত করেও অপহরণ করা হয়েছে। বিচ্ছিন্নতাবাদী সংগঠন এবং রাজনৈতিক সহিংসতাও এই অঞ্চলে ভ্রমণকারীদের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করে।ওই এলাকায় ভ্রমণের জন্য বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পূর্বানুমতি আবশ্যক।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোচ হওয়ার আগ্রহ দেখিয়েছেন মুশফিক-রিয়াদ
কোচ হওয়ার আগ্রহ দেখিয়েছেন মুশফিক-রিয়াদ

বাংলাদেশ ক্রিকেটের পঞ্চ পাণ্ডবের দুই গুরুত্বপূর্ণ সদস্য মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিকুর Read more

শরীয়তপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের কারাদণ্ড
শরীয়তপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের কারাদণ্ড

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এসএসসি পরীক্ষার সময় দুই পরীক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২১ Read more

কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

কাতারের মার্কিন ঘাঁটিতে মুর্হুমুর্হু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সোমবার (২৩ জুন) রাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। কাতারের সংবাদমাধ্যম আল Read more

৩য় দিনে গড়াল এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি, আজ শাহবাগ অবরোধ
৩য় দিনে গড়াল এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি, আজ শাহবাগ অবরোধ

বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি আজ তৃতীয় দিনে গড়িয়েছে। একই দাবিতে আজ Read more

ওসমান হাদির মরদেহ কোথায় নেওয়া হবে, জানাল ইনকিলাব মঞ্চ
ওসমান হাদির মরদেহ কোথায় নেওয়া হবে, জানাল ইনকিলাব মঞ্চ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ আজ সন্ধ্যায় দেশে পৌঁছাবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এরপর তার মরদেহ সর্বসাধারণের সাক্ষাতের Read more

কর্ণফুলীতে কেইপিজেডের সাফল্য: ৩০ হাজার কোটি রপ্তানি, বিদেশি বিনিয়োগের জোয়ার
কর্ণফুলীতে কেইপিজেডের সাফল্য: ৩০ হাজার কোটি রপ্তানি, বিদেশি বিনিয়োগের জোয়ার

চট্টগ্রামের কর্ণফুলীর দক্ষিণ তীরে গড়ে ওঠা কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) আজ দেশের শিল্পায়ন ও রপ্তানি খাতের একটি অনন্য উদাহরণে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন