বাংলাদেশ ব্যাংক তাদের সর্বস্তরের কর্মকর্তা–কর্মচারীদের জন্য নতুন পোশাকবিধি জারি করেছে। গত সোমবার (২১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ-২ থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে, যার লক্ষ্য একটি পেশাদার ও মার্জিত কর্মপরিবেশ নিশ্চিত করা। নির্দেশনায় পুরুষ ও নারী কর্মীদের জন্য নির্দিষ্ট পোশাক পরিধানের কথা বলা হয়েছে এবং কিছু পোশাক পরিহার করতে বলা হয়েছে। নির্দেশনা না মানলে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে।পুরুষ কর্মীদের জন্য পোশাকবিধি:পুরুষ কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ফরমাল (আনুষ্ঠানিক) শার্ট (লম্বা হাতা বা হাফ হাতা) ও ফরমাল প্যান্ট পরতে বলা হয়েছে। এর সঙ্গে ফরমাল স্যান্ডেল বা জুতা পরতে হবে। এই নির্দেশিকায় জিনস ও গ্যাবার্ডিন প্যান্ট পরিহার করার কথা বলা হয়েছে।নারী কর্মীদের জন্য পোশাকবিধি:নারী কর্মকর্তা ও কর্মচারীদের জন্য শাড়ি, সালোয়ার–কামিজ ও ওড়না অথবা অন্যান্য পেশাদার শালীন পোশাক পরার নির্দেশনা দেওয়া হয়েছে। এসব পোশাক অবশ্যই সাদামাটা ও পেশাদার রঙের হতে হবে। এর সঙ্গে ফরমাল স্যান্ডেল বা জুতা, সাদামাটা হেডস্কার্ফ বা হিজাব পরতে বলা হয়েছে। নির্দেশিকায় শর্ট স্লিভ ও লেংথের ড্রেস (ছোট হাতা ও ছোট দৈর্ঘ্যের পোশাক) এবং লেগিংস পরিহার করার কথা বলা হয়েছে।পোশাকবিধির ১১ ক্রমিক নম্বরে আরও তিনটি নির্দেশনা রয়েছে। ১১(ক) নম্বরে নারী কর্মীদের প্রতি আচরণের বিষয়ে বাংলাদেশ ব্যাংক স্টাফ রেগুলেশন, ২০০৩–এর ৩৯ ধারায় বর্ণিত নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। যৌন হয়রানিসংক্রান্ত অভিযোগগুলো ঘটনা ঘটার ৩০ কার্যদিবসের মধ্যে মানবসম্পদ বিভাগ ১–এর নির্দিষ্ট পরিপত্রের মাধ্যমে গঠিত কমিটির কাছে পাঠাতে বলা হয়েছে।১১(খ) নম্বরে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে মানবসম্পদ বিভাগ ২–এর অফিস নির্দেশ যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে।১১(গ) নম্বরে ইতিবাচক কর্মপরিবেশ তৈরি করার জন্য দাপ্তরিক শিষ্টাচার ও আচরণবিধি তথা সততা, নৈতিকতা, সময়ানুবর্তিতা, শৃঙ্খলাবোধ, অর্পিত দায়িত্ব–কর্তব্য পালনে নিষ্ঠা ইত্যাদি, সহকর্মীদের প্রতি শ্রদ্ধাশীল আচরণ ও আন্তরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক (পারস্পরিক সম্মান, সৌজন্যবোধ ও সহযোগিতামূলক মনোভাব ইত্যাদি) মেনে চলতে বলা হয়েছে।গৃহীত সিদ্ধান্তের ১২ নম্বরে বলা হয়েছে, ১১ নম্বর ক্রমিকে দেওয়া নির্দেশনা পরিপালনের জন্য অফিস, বিভাগ, প্রকল্প, সেল, ইউনিটভিত্তিক পর্যবেক্ষণের জন্য একজন কর্মকর্তাকে মনোনয়ন দিতে হবে। ওই নির্দেশনা যথাযথভাবে অনুসরণ হচ্ছে কি না, সে বিষয়ে তদারকি করবেন মনোনীত কর্মকর্তা। এর ব্যত্যয় হলে বিভাগীয় প্রধানকে অবহিত করে সংশ্লিষ্ট কর্মকর্তা–কর্মচারীর বিরুদ্ধে নির্দেশনা ও শৃঙ্খলাভঙ্গের বিষয়ে অভিযোগ পাঠাবেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈর মডেল মসজিদে নামাজ চলাকালীন সময়ে চুরি
কালিয়াকৈর মডেল মসজিদে নামাজ চলাকালীন সময়ে চুরি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা মডেল মসজিদে চুরি হয়েছে তিনটি ফায়ার এক্সটিংগুইসার। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) মাগরিবের নামাজ চলাকালীন সময়ে গেঞ্জি ও লুঙ্গি পরা Read more

আমাদের লড়াই এখনও শেষ হয়নি: নাহিদ ইসলাম
আমাদের লড়াই এখনও শেষ হয়নি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দেশ গড়ার প্রত্যয়ে ঘোষিত ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা Read more

সিদ্ধিরগঞ্জে ট্রাফিকের ভুমিকায় যুবদল নেতাকর্মীরা
সিদ্ধিরগঞ্জে ট্রাফিকের ভুমিকায় যুবদল নেতাকর্মীরা

সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ ও আদমজী এম ডব্লিউ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে Read more

কসবায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কসবায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধর্মপুর গ্রামে নিখোঁজের একদিন পর তাহছিন ইসলাম নূর (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার Read more

হাদি হত্যার বিচারের দাবিতে সিদ্ধিরগঞ্জে সড়ক অবরোধ
হাদি হত্যার বিচারের দাবিতে সিদ্ধিরগঞ্জে সড়ক অবরোধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন  ছাত্র-জনতা। রোববার (২৮ ডিসেম্বর) Read more

খাল দখলের কারনে কৃষকরা পানি বঞ্চিত, বন্ধ চাষাবাদ
খাল দখলের কারনে কৃষকরা পানি বঞ্চিত, বন্ধ চাষাবাদ

বরিশাল সদর উপজেলার চরকাউয়া বিলের পোলসংলগ্ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খননকৃত স্বর্ণিভর খালের প্রবেশমুখ দখলের কারনে খালের স্বাভাবিক পানি প্রবাহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন