ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশের চলমান পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং যেকোনও ধরনের ‘‌‘ভুল-বোঝাবুঝি এড়াতে’’ দুই দেশের সেনাবাহিনীর মাঝে বিভিন্ন চ্যানেলে যোগাযোগ চালু রয়েছে।মঙ্গলবার দেশটির রাজধানী নয়াদিল্লিতে চলতি বছরের প্রথম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই মন্তব্য করেছেন জেনারেল দ্বিবেদী। সংবাদ সম্মেলনে সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে ভারতের এই সেনাপ্রধান বলেন, ঢাকায় কী ধরনের সরকার রয়েছে; তার ওপর ভারতের তাৎক্ষণিক প্রতিক্রিয়া নির্ভর করবে।তিনি বলেন, ‘‘প্রথমেই আমাদের বোঝা জরুরি, বাংলাদেশে কী ধরনের সরকার ক্ষমতায় রয়েছে। যদি তা অন্তর্বর্তী সরকার হয়, তাহলে দেখতে হবে তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে, সেগুলো আগামী ৪-৫ বছরের জন্য নাকি শুধু পরবর্তী ৪-৫ মাসের জন্য। সেই অনুযায়ী আমাদের তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া প্রয়োজন আছে কি না, তা বিচার করতে হবে।’’ভারতের তিন বাহিনীই বাংলাদেশের তিন বাহিনীর প্রধানদের সঙ্গে সক্রিয় যোগাযোগ বজায় রাখছে বলেও জানিয়েছে জেনারেল দ্বিবেদী। তিনি বলেন, দ্বিতীয়ত, আজকের দিনে তিন বাহিনীই তাদের যোগাযোগ চ্যানেল পুরোপুরি খোলা রেখেছে। ভারতীয় সেনাবাহিনীর একাধিক যোগাযোগ চ্যানেল সক্রিয় আছে এবং আমি বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। একইভাবে অন্যান্য চ্যানেলের মাধ্যমেও আমরা যোগাযোগে আছি।ভারতীয় সেনাপ্রধান বলেন, আমরা একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠিয়েছিলাম, যারা মাঠপর্যায়ে সবার সঙ্গে সাক্ষাৎ করেছেন। একইভাবে নৌবাহিনী প্রধান ও বিমানবাহিনী প্রধানও কথা বলেছেন। এ ধরনের যোগাযোগের উদ্দেশ্য স্পষ্ট করে তিনি বলেন, উদ্দেশ্য একটাই—যাতে কোনও ভুল যোগাযোগ কিংবা ভুল বোঝাবুঝি না হয়।বাংলাদেশের তিন বাহিনী ভারতের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিচ্ছে না বলে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন জেনারেল দ্বিবেদী। তিনি বলেন, ‘‘আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আজকের তারিখ পর্যন্ত যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, সেগুলোর কোনোটিই ভারতের বিরুদ্ধে নয়।’’সামরিক আধুনিকায়ন প্রসঙ্গে জেনারেল দ্বিবেদী বলেন, সক্ষমতা উন্নয়ন সব দেশের জন্যই একটি চলমান প্রক্রিয়া এবং ভারত এ বিষয়ে সতর্ক রয়েছে। তিনি বলেন, সক্ষমতা উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। ভারত যেমন এটি করছে, অন্য দেশগুলোও করছে। আমাদের প্রস্তুতির দিক থেকে আমরা সেখানে (বাংলাদেশে) পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।সূত্র: এএনআইএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে গার্মেন্টসে চুরি, গ্রেফতার ১
কালিয়াকৈরে গার্মেন্টসে চুরি, গ্রেফতার ১

গাজীপুরের কালিয়াকৈরে একটি গার্মেন্টস কারখানায় চুরির ঘটনায় জড়িত সন্দেহে একই প্রতিষ্ঠানের এক কর্মচারীকে আটক করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ Read more

বৃষ্টিতে বন্দী কুরবানি পশুর হাট, চকরিয়ায় দেখা দিয়েছে দুর্ভোগ
বৃষ্টিতে বন্দী কুরবানি পশুর হাট, চকরিয়ায় দেখা দিয়েছে দুর্ভোগ

কক্সবাজারের চকরিয়ায় বিরতিহীন বৃষ্টির কারণে কুরবানি পশুর হাটগুলো যেন অচেনা হয়ে গেল। এক কথায় বলতে গেলে, বৃষ্টিতে যেন বন্দী কুরবানি Read more

কিশোরগঞ্জে বিদ্যুতের খুঁটিতে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা
কিশোরগঞ্জে বিদ্যুতের খুঁটিতে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা

কিশোরগঞ্জ জেলা শহরের একটি বিদ্যুতের খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বেশ কিছু ডিস এন্টিনার তার পুড়ে গেছে। তবে অল্পের জন্য Read more

রাজশাহীতে গত ২৪ ঘন্টায় হাম উপসর্গে শিশুর মৃত্যু, আক্রান্ত হচ্ছে প্রাপ্ত বয়স্কেরাও
রাজশাহীতে গত ২৪ ঘন্টায় হাম উপসর্গে শিশুর মৃত্যু, আক্রান্ত হচ্ছে প্রাপ্ত বয়স্কেরাও

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল ৮টা থেকে শুক্রবার (৩ Read more

সিরাজগঞ্জে র‍্যাবের ধাওয়ায় মাদক কারবারির মৃত্যু
সিরাজগঞ্জে র‍্যাবের ধাওয়ায় মাদক কারবারির মৃত্যু

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় র‍্যাবের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেওয়ায় এক মাদক কারবারির মৃত্যু হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ডিডি Read more

খুলনায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩
খুলনায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার ঝিলেরডাঙ্গা এলাকায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।আজ সোমবার (২৫ আগস্ট) সকাল আনুমানিক ৯টায় ডুমুরিয়া উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন