বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একই সঙ্গে মিয়ানমার সংকট নিয়ে আসিয়ানের সদস্য দেশগুলোর মধ্যে ঐক্যেরও আহ্বান জানিয়েছেন তিনি।মঙ্গলবার (১২ আগস্ট) সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে আনোয়ার ইব্রাহিম এসব কথা বলেন। খবর মালয় মেইলের।আনোয়ার ইব্রাহিম বলেন, মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা এবং শরণার্থী সংকট মোকাবিলা করা মালয়েশিয়ার অন্যতম অগ্রাধিকার। বিশেষ করে, বিপুল সংখ্যক বাস্তুচ্যুত মানুষকে আশ্রয় দিয়ে যে চাপ বাংলাদেশ বহন করছে, মালয়েশিয়া এ ক্ষেত্রে বাংলাদেশের পাশে থাকবে।তিনি বলেন, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং শরণার্থীদের জন্য জরুরি মানবিক সহায়তা পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। একই সঙ্গে, মিয়ানমার সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতার প্রচেষ্টাকে অগ্রাধিকার দিতে হবে। এ বিষয়ে আমি বাংলাদেশি কর্তৃপক্ষকে নিউইয়র্ক, কাতার এবং মালয়েশিয়াতে বহুপাক্ষিক ফোরামে উদ্যোগ নেওয়ার জন্য প্রশংসা করি।মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী (মোহম্মদ হাসান) ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং থাইল্যান্ডের সঙ্গে সমন্বয় করে আগামী কয়েক সপ্তাহের মধ্যে মিয়ানমার সফর করবেন, যাতে সেখানে শান্তি নিশ্চিত করা যায় এবং কিছু জাতিগত সংখ্যালঘু ও মিয়ানমারের জনগণের ওপর যে নৃশংসতা চলছে, তার একটি শান্তিপূর্ণ সমাধান হয়।এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে ড. ইউনূস কুয়ালালামপুরের পুত্রজায়ায় আনোয়ার ইব্রাহিমের বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেন।প্রধান উপদেষ্টার সম্মানে আনোয়ার ইব্রাহিম এই মধ্যাহ্নভোজের আয়োজন করেন। মালয়েশিয়ার মন্ত্রী পরিষদের সদস্য এবং প্রধান উপদেষ্টার সফরসঙ্গী সদস্যরা মধ্যহ্নভোজে যোগ দেন। এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এবং প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্থানীয় শিল্পীদের পরিবেশনায় একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।এর আগে অধ্যাপক ইউনূস মালয়েশিয়া প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছালে স্কুলের শিক্ষার্থীরা তাকে অভিবাদন জানান।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোর ২৫০ শয্যা হাসপাতালে রোগ পরীক্ষার ব্লাড নিচ্ছেন সুইপার
যশোর ২৫০ শয্যা হাসপাতালে রোগ পরীক্ষার ব্লাড নিচ্ছেন সুইপার

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগে সুইপার দিয়ে কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে। তিনি রীতিমতো রোগীদের প্যাথলজি পরীক্ষার ব্লাড টানছেন। Read more

কটাক্ষ সহ্য করে ফিলিস্তিনের পক্ষে অটল বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর
কটাক্ষ সহ্য করে ফিলিস্তিনের পক্ষে অটল বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর

কিছু দিন আগেই ভারতের মুম্বাইয়ে ফিলিস্তিনের পক্ষে একটি সভার প্রচার করে কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। তবে এতে Read more

বাংলাদেশে টিকার ঘাটতি, বিভিন্ন জেলায় শিশুদের টিকাদান কর্মসূচি বিঘ্নিত
বাংলাদেশে টিকার ঘাটতি, বিভিন্ন জেলায় শিশুদের টিকাদান কর্মসূচি বিঘ্নিত

বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় গত মাসখানেকের বেশী সময় ধরে শিশুদের ইপিআই টিকার কিছুটা সংকট দেখা দিয়েছে। গত বছর থেকেই বাংলাদেশকে Read more

সৌদি আরব থেকে আমদানি হচ্ছে ১৯১ কোটি টাকার সার
সৌদি আরব থেকে আমদানি হচ্ছে ১৯১ কোটি টাকার সার

সৌদি আরব থেকে ৪০ হাজার মেট্রিক টন সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ১৯১ কোটি ৪১ Read more

মৎস্য অধিদপ্তরের অর্গানোগ্রাম বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
মৎস্য অধিদপ্তরের অর্গানোগ্রাম বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

দেশের মৎস্য ভাতকে এগিয়ে নিতে মৎস্য অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম বাস্তবায়ন জরুরী বলে মন্তব্য করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি Read more

জাপান পার হয়ে যুক্তরাষ্ট্রে আঘাত হানলো সুনামি
জাপান পার হয়ে যুক্তরাষ্ট্রে আঘাত হানলো সুনামি

রাশিয়ার উপকূলে ৮ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে জেরে সৃষ্ট সুনামি জাপানের পর এবার যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন