বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন শন টেইট। ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৪২ বছর বয়সী এই কোচ চলতি মাসের শেষের দিকে দলের সঙ্গে যোগ দেবেন।টাইগার পেসারদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত টেইট। বাংলাদেশ ক্রিকেটে যে নতুন যুগের সূচনা হয়েছে তা থেকে ভালো ফলাফল এনে দিতে চান তিনি। বিশেষ করে তরুণ পেসারদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন। বাংলাদেশের কোচ হয়ে টেইট বলেন, ‘ভালো একটা সময়ে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হলাম। এখন তাদের নতুন যুগ চলছে। যে কথা অনেকবারই সাম্প্রতিককালে বলা হয়েছে, অনেক তরুণ পেসার আছে দলে যা দারুণ ব্যাপার।’এর আগে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলে কাজ করেছেন টেইট। তাই অনেক ক্রিকেটারের সঙ্গে যেমন তার পরিচয় আছে, তেমনি এখানকার ক্রিকেট সংস্কৃতিও ভালোই জানা তার। তাই সে অনুযায়ীই কাজ করার পরিকল্পনা আছে তার।টেইট বলেন, ‘এটা আন্তর্জাতিক ক্রিকেট, ডেভেলপমেন্ট দল নয়। এখানে সবাই চায় ফলাফল। আমারও সেদিকেই মনোযোগ। যত বেশি সম্ভব জয় এনে দিতে চাই।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জমে উঠেছে জীবননগরের শিয়ালমারী পশুর হাট
জমে উঠেছে জীবননগরের শিয়ালমারী পশুর হাট

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার শিয়ালমারী পশুরহাট। সাপ্তাহিক এ পশুরহাটে দেখা গেছে ক্রেতা-বিক্রেতারদের উপচে Read more

কলেজছাত্রের রহস্যজনক মৃত্যু, ঘর থেকে মিলল চিরকুট
কলেজছাত্রের রহস্যজনক মৃত্যু, ঘর থেকে মিলল চিরকুট

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় মো. মেহেদী হাসান (২২) নামের এক কলেজপড়ুয়া ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে।রবিবার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে Read more

সিংড়ায় অনলাইন জুয়ার বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল যুবকের
সিংড়ায় অনলাইন জুয়ার বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল যুবকের

নাটোরের সিংড়ায় অনলাইন জুয়া নিয়ে দুই ভাইয়ের বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে মিঠুন আলী (৩০) নামে এক চা ব্যবসায়ী নিহত Read more

আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের
আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের

অভ্যর্থনা জানাতে আসা দেশবাসী ও সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার Read more

অর্থায়ন সংকটে থমকে সিরাজগঞ্জ–বগুড়া রেল প্রকল্প
অর্থায়ন সংকটে থমকে সিরাজগঞ্জ–বগুড়া রেল প্রকল্প

উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের সম্ভাবনা জাগানো সিরাজগঞ্জ–বগুড়া রেলপথ প্রকল্পটি বিকল্প অর্থায়নের অভাবে থমকে আছে। ২০১৮ সালে অনুমোদনের সাত বছর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন