মালয়েশিয়ায় এক বাংলাদেশির বিরুদ্ধে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ বিষয়ে বৃহস্পতিবার (২৯ মে) মালয়েশিয়ার দায়রা আদালতে শুনানি হয়। শুনানির সময় ২৩ বছর বয়সী অনিক নিজেকে নির্দোষ দাবি করেন।আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত অনিক গত ২১ মে রাত ১০টা ৩৯ মিনিটে একটি অ্যাপার্টমেন্ট ইউনিটের লিফটের ভেতরে ১৫ বছর বয়সী এক কিশোরীকে যৌন নিপীড়ন করেন। অভিযুক্তের বিরুদ্ধে শিশু যৌন অপরাধ আইন ২০১৭-এর ১৪(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে, যা দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং বেত্রাদণ্ডের বিধান রয়েছে।এদিকে, ডেপুটি পাবলিক প্রসিকিউটর নূর শাকিরা আলিয়ানা আলিয়াস জামিনের প্রস্তাব করেননি, কারণ অভিযুক্ত একজন বাংলাদেশি নাগরিক এবং তার কোনো পরিচয়পত্র নেই। অভিযুক্তের পক্ষে কোনো আইনজীবীও ছিলেন না।এছাড়া বিচারক মোহাম্মদ কাফলি চে আলী সোহানুরের জামিন নামঞ্জুর করে আগামী ৮ জুলাই মামলার শুনানির তারিখ নির্ধারণ করেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হারানো পাখির সন্ধান পেতে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা!
হারানো পাখির সন্ধান পেতে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা!

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় হারিয়ে যাওয়া একটি পোষা পাখির সন্ধানে অভিনব উদ্যোগ নিয়েছেন তার মালিক। প্রিয় পাখিটির খোঁজ পেতে লাগিয়েছেন শত Read more

নবীনগরে নাশকতা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
নবীনগরে নাশকতা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক ও নবীনগর রিপোটার্স প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল আমিন চিশতিকে (৪২) বিএনপির অফিস ভাঙ্গচুর Read more

নার্সিং শিক্ষার্থীদের চোখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ
নার্সিং শিক্ষার্থীদের চোখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ

সহপাঠীদের ওপর হামলায় জড়িত তিন শিক্ষকের অনতিবিলম্বে বহিস্কার ও প্রহসনমূলক ক্লাস রুটিন প্রত্যাহার করে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে নতুন রুটিন প্রকাশ Read more

ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি, ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র
ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি, ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র

স্মরণকালের ভয়াবহ বন্যার বছর না পেরোতেই ফের পানিতে ডুবেছে ফেনীর জনপদ। তবে এবার বৃষ্টি বন্ধ ও রোদ উঠায় ফেনীর বন্যা Read more

প্রাইভেটকার নিয়ে চুরি করতে গিয়ে স্ট্রোকে চোরের মৃত্যু
প্রাইভেটকার নিয়ে চুরি করতে গিয়ে স্ট্রোকে চোরের মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে প্রাইভেটকার নিয়ে চুরি করতে গিয়ে স্ট্রোকে মামুন মিয়া (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে উপজেলার Read more

কুমিল্লায় বেড়েছে খুন, চুরি ও চোরাচালান
কুমিল্লায় বেড়েছে খুন, চুরি ও চোরাচালান

কুমিল্লায় মে মাসে খুন, চুরি, মাদক ও অস্ত্র চোরাচালানের মতো অপরাধের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অপরদিকে কিছু অপরাধ প্রবণতায় সামান্য হলেও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন