বুকভরা আশা নিয়ে একমাত্র ছেলে হাসিবুল্লাহকে বাঁচানোর আশায় ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যান মা হাসনা বেগম। কিন্তু সেখানে গিয়ে ঘটে বিপত্তি। ডাক্তার দুই দিন পরীক্ষা নিরীক্ষা করে জানান শিশুটির অবস্থা জটিল থেকে মহা জটিলতর হয়েছে, যা প্রায় নিয়ন্ত্রণের বাইরে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ডাক্তার দ্রুত বাচ্চাটিকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে রেফার করেন। নিয়ে যাওয়া হয় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে। সেখানে ভর্তি করে টানা ৮ দিন পর্যবেক্ষণে রাখার পর ডাক্তার জানান বাচ্চাটির অবস্থা খুব খারাপ, দ্রুত করতে হবে অপারেশন। ওপেন হার্ট করে একসাথে দুটো অপারেশন করতে হবে। প্রয়োজন হবে সাড়ে ৩ লক্ষ টাকার। টাকার পরিমাণ শুনে হাসপাতালে জ্ঞান হারান বাচ্চাটির মা হাসনা বেগম। পবিত্র ঈদুল আযহার ৩ দিন আগে, অর্থাৎ ০৪-০৬-২৫ তারিখে বাচ্চাটিকে নিয়ে হতাশ হয়ে বাড়ি ফেরেন মা হাসনা বেগম।বর্তমানে শিশুটির অবস্থা খুবই করুণ। শুকিয়ে কাট হয়ে যাচ্ছে। মাথায় হাজারো ফোড়া উঠেছে, যার যন্ত্রণা শিশুটি সহ্য করতে পারছে না। হঠাৎ প্রচণ্ড চিৎকার করে বুক চেপে ধরে অজ্ঞান হয়ে যাচ্ছে। ঠোঁট ও হাতের নখ মাঝে মাঝে কালো, মাঝে মাঝে নীল হয়ে যাচ্ছে। হৃদকম্পন এতটা কঠিনভাবে হচ্ছে, যা কল্পনা করার মতো নয়।অবুঝ শিশু হাসিবুল্লাহ (২) ফুটফুটে শিশুটি যখন প্রচণ্ড যন্ত্রনায় অজ্ঞান হয়, তখন পুরো একটি গ্রাম শুধু আফসোস করে আর নিরবে চোখের পানি ফেলে।শিশু হাসিবুল্লাহ বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের পুসকুনির পাড় এলাকায়। অবুঝ শিশু হাসিবুল্লাহর হার্ট ফুটো ৮% ও হার্টের রক্তনালী চিকন হয়ে গেছে।উল্লেখ্য, ‘বাঁচতে চায় অবুঝ শিশু হাসিবুল্লাহ, প্রয়োজন ১ লক্ষ টাকা’ শিরোনামে ১১ মে ২০২৫ তারিখে জনপ্রিয় অনলাইন ‘সময়ের কণ্ঠস্বর’ একটি খবর প্রকাশিত হয়। খবর প্রকাশের বেশ কয়েকদিন পর ১ লক্ষ টাকা কাকতালিয়ভাবে যোগাড়ও হয়ে যায়। কিন্তু ঢাকায় গিয়ে বাচ্চাটির মা পড়ে যায় বিপদে। কারণ শিশুটির অপারেশনে সাড়ে ৩ লক্ষ টাকাই লাগবে। বাচ্চাটির মায়ের কাছে এখনও গচ্ছিত আছে ১ লক্ষ টাকা।এ বিষয়ে শিশু হাসিবুল্লাহর মা হাসনা বেগম সময়ের কণ্ঠস্বরের এ প্রতিবেদককে বলেন, ‘আমার বাচ্চাটাকে বাঁচাতে আপনারা সাহায্য করুন। আমার বাচ্চাটা বিনা চিকিৎসায় মরি গেলে আমারও মরা ছাড়া কোন উপায় থাকবে না।’ তাই সমাজের হৃদয়বান বিত্তবানদের দয়া ও সহযোগিতা চেয়েছেন তিনি।প্রতিবেদকের বক্তব্য: এই বাচ্চাটিকে নিয়ে নিউজ করার পরে কিছু তিক্ত ঘটনার সম্মুখীন হয়েছে ওই অসহায় মা। একজন ৫০ হাজার টাকা দেবেন বলে ওয়াদা দিয়েও তিনি কথা রাখেননি। বরং দিনের পর দিন ঘুরিয়েছেন। একজন প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পুরো টাকা পাইয়ে দেবেন বলে ০১৭৯৯১১৯৮৪১, ০১৬৩০৭৬২৫৬০ থেকে ফোন করে আগে ২০ হাজার টাকা বিকাশ করতে বলেন!এই মানুষগুলোর কাছে আমার একটাই চাওয়া, সাহায্য করতে না পারলে অন্তত দোয়া করবেন। দয়া করে অসহায় মানুষটিকে নিয়ে তামাশা বা মশকারা করবেন না। কারণ তিনি তার বাচ্চাকে নিয়ে খুব চিন্তায় দিনাতিপাত করছেন। পরিশেষে একটাই চাওয়া, অবুঝ শিশুটিকে বাঁচাতে আপনারা সকলে সাহায্য করুন। আমরা বাচ্চাটিকে ২৫ শে জুন ২০২৫ তারিখে অপারেশনের জন্য ভর্তি করাতে চাই।শিশু হাসিবুল্লাহর পাশে দাঁড়াতে তার মায়ের একাউন্ট নম্বর: ২০৫০৭৭৭০২২৭৬১৭৭৫৭, একাউন্টের নাম: হাসনা বেগম। ব্যাংকের নাম: ইসলামী ব্যাংক লি: কুড়িগ্রাম।এছাড়া শিশু হাসিবুল্লাহর পাশে দাঁড়াতে মা হাসনা বেগমের মোবাইল: ০১৩৪০৯২০৭৮১ (বিকাশ ও নগদ)।ভিডিও কলে শিশুটিকে দেখতে: ০১৭১৩২০০০৯১ (হোয়াটসঅ্যাপ নম্বর), সময়ের কণ্ঠস্বরের প্রতিবেদক। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বকাপে বাংলাদেশ ইস্যুতে কঠিন সিদ্ধান্ত জানাল পাকিস্তান
বিশ্বকাপে বাংলাদেশ ইস্যুতে কঠিন সিদ্ধান্ত জানাল পাকিস্তান

দোরগোড়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। এমন সংকটের মাঝেই এবার আইসিসির চিন্তা বহুগুণ বাড়িয়ে দিল পাকিস্তান। Read more

অহনার প্রাক্তনের নাম প্রকাশ করলেন শামীম
অহনার প্রাক্তনের নাম প্রকাশ করলেন শামীম

ছোট পর্দার অভিনেত্রী অহনা রহমান। টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান অসংখ্য নাটক উপহার দিয়েছেন। কমেডি নাটক থেকে শিক্ষনীয় অনেক নাটকে Read more

বন্যার কারণে ৩ বোর্ডের আজকের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত
বন্যার কারণে ৩ বোর্ডের আজকের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত

দেশের কয়েকটি অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির কারণে আজ বৃহস্পতিবার (১০ জুলাই) কুমিল্লা, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি Read more

মুন্সিগঞ্জের তিনটি আসনে কোটিপতি প্রার্থী ৬, লাখপতি ১১ জন
মুন্সিগঞ্জের তিনটি আসনে কোটিপতি প্রার্থী ৬, লাখপতি ১১ জন

মুন্সিগঞ্জের ছয়টি উপজেলা নিয়ে গঠিত তিনটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি, জামায়াতসহ মোট ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। Read more

আমি ভালো সন্তান হয়নি: চিরকুট লিখে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
আমি ভালো সন্তান হয়নি: চিরকুট লিখে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

জামালপুরের সরিষাবাড়ীতে পরিবারের সাথে অভিমান করে চিরকুট লিখে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে মো. আপন মিয়া (১৬) নামে এক এসএসসি পরিক্ষার্থী। বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন