বাংলাদেশ প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংস এবার আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার নিষেধাজ্ঞায় পড়েছে। সাবেক বিদেশি কোচ ও ট্রেইনারের বকেয়া পারিশ্রমিক পরিশোধ না করায় দলবদলে এই নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা।রোমানিয়ার সাবেক কোচ ভ্যালেরিও তিতা এবং ফ্রান্সের ট্রেইনার খলিল চাকরৌন ফিফায় অভিযোগ দাখিল করেছিলেন। অভিযোগ পত্রে তারা দাবি করেন, তারা বসুন্ধরা কিংস থেকে পাওনা টাকা পাননি। তাদের অভিযোগ আমলে নিয়ে ফিফা ক্লাবটিকে নির্ধারিত সময়ের মধ্যে পাওনা পরিশোধের নির্দেশ দেয়। তবে সময়সীমা পেরিয়ে যাওয়ার পর ফিফা ২৭ আগস্ট থেকে দলবদল নিষেধাজ্ঞা কার্যকর করে।ফিফার ওয়েবসাইটে নিষেধাজ্ঞার তথ্য থাকলেও, বসুন্ধরা কিংস এ নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। ট্রেইনার খলিলও জানিয়েছেন, ফিফা এ বিষয়ে তাকে সরাসরি কিছু জানায়নি।বাংলাদেশে ২০২৫-২৬ মৌসুমের প্রাথমিক দলবদল ইতোমধ্যে শেষ হয়েছে। তবে মধ্যবর্তী দলবদলের সময় যদি নিষেধাজ্ঞা বহাল থাকে, তাহলে কিংস নতুন কোনো খেলোয়াড় দলে নিতে পারবে না। যদিও চলমান মৌসুমে দলটি লিগে খেলতে পারবে এবং ফিফার সিদ্ধান্ত পাল্টাতে তাদের হাতে এখনও কয়েক মাস সময় রয়েছে।এ ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে আরও একটি ক্লাব ফিফার নিষেধাজ্ঞার আওতায় এল। এর আগে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব নিষেধাজ্ঞা কাটিয়ে উঠলেও, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও সকার ক্লাব ফেনীর মতো ক্লাবগুলো এখনও ফিফার তালিকায় রয়েছে।এছাড়া শেখ জামালের ওপর চলতি বছরের জানুয়ারিতে তিনটি আলাদা নিষেধাজ্ঞা জারি হয়েছিল, যেগুলো ছিল খেলোয়াড় চুক্তি সংক্রান্ত। যদিও পরে ক্লাবটি ফুটবল কার্যক্রম থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
Wazamba Casino: Spiele, Funktionen und verantwortungsvolles Spielen im Überblick
Wazamba Casino: Spiele, Funktionen und verantwortungsvolles Spielen im Überblick

Wer sich für ein Online-Casino interessiert, sollte nicht nur auf die Auswahl an Spielen achten. Ebenso wichtig sind eine verständliche Read more

ধামইরহাটে কোরবানির জন্য প্রস্তুত ৭০ হাজার পশু
ধামইরহাটে কোরবানির জন্য প্রস্তুত ৭০ হাজার পশু

নওগাঁর ধামইরহাট উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রায় ৭০ হাজার ৭শত ৩৩টি গবাদিপশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। এ বছরেও Read more

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৪৮
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৪৮

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।রবিবার Read more

বরিশালে শারদীয় দুর্গোৎসব ঘিরে নিরাপত্তা জোরদার
বরিশালে শারদীয় দুর্গোৎসব ঘিরে নিরাপত্তা জোরদার

বরিশালে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থায় অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। এবার জেলাজুড়ে ৬৪০ পূজা মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মালম্বিদের সবচেয়ে বড় Read more

কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি বৈঠকে জামায়াত
কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি বৈঠকে জামায়াত

ইসলামী আন্দোলন বাংলাদেশের সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।আজ শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় মগবাজার দলটির কেন্দ্রীয় Read more

সাবেক এমপি হাবিব হাসানের ভাই নাদিম মাহমুদ গ্রেপ্তার
সাবেক এমপি হাবিব হাসানের ভাই নাদিম মাহমুদ গ্রেপ্তার

ঢাকা-১৮ আসনের সাবেক এমপি হাবিব হাসানের ভাই নাদিম হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (০৭ মে) রাত ১২টাই রাজধানীর বসুন্ধরা থেকে উত্তরা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন