বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে পরিচালিত একমাত্র রেডিও স্টেশন ও সংগঠন বিইউ রেডিও আজ ১৯ মে (সোমবার) উদযাপন করেছে তাদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী। ২০১৯ সালে যাত্রা শুরু করা এই সংগঠনটি ছয় বছর অতিক্রম করে সপ্তম বর্ষে পদার্পণ করলো।এ উপলক্ষে সোমবার (১৯ মে) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেক কাটা ও মিষ্টি বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম। এছাড়াও বিইউ রেডিওর উপদেষ্টা মন্ডলী, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।অনুষ্ঠানে উপাচার্য বিইউ রেডিওর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, “এই রকম শিক্ষার্থী নেতৃত্বাধীন উদ্যোগ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইতিবাচক সংস্কৃতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় এ ধরনের উদ্যোগের পাশে থাকবে।”বিইউ রেডিওর সভাপতি সাকিব মাহমুদ বলেন, “এই সংগঠন একদিন জাতীয় পর্যায়েও নিজস্ব অবস্থান তৈরি করবে এবং বরিশাল বিশ্ববিদ্যালয়কে গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করবে।”প্রসঙ্গত, প্রতিষ্ঠার পর থেকেই বিইউ রেডিও নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক ও বিনোদনমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে উঠেছে এই সংগঠনটি।বিইউ রেডিওর এই এগিয়ে চলার পথচলায় শুভকামনা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলা চালালো সৌদি
ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলা চালালো সৌদি

ইয়েমেনের সীমান্তবর্তী রাজিহ জেলায় বেসামরিক গ্রামগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সৌদি বাহিনী। বুধবার (০৫ নভেম্বর) ইয়েমেনের সা’দা প্রদেশ কর্তৃপক্ষ এ Read more

হারিয়ে যাওয়া যুবককে খুঁজে পেল ৩ বিজিবি
হারিয়ে যাওয়া যুবককে খুঁজে পেল ৩ বিজিবি

খাগড়াছড়িতে মানসিক রোগে আক্রান্ত এক যুবককে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই জীবিত অবস্থায় উদ্ধার করেছে ৩ বিজিবি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) খাগড়াছড়ি Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

দেশে ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪০ জন। রবিবার (২১ সেপ্টেম্বর) Read more

রাজধানীবাসীর জন্য পহেলা বৈশাখে যে নির্দেশনা দিল ডিএমপি
রাজধানীবাসীর জন্য পহেলা বৈশাখে যে নির্দেশনা দিল ডিএমপি

পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রা উপলক্ষে বেশকিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি জানিয়েছে, আগামীকাল সোমবার ১৪ এপ্রিল বাঙালির প্রাণের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন