বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নিন্মমানের সামগ্রী ব্যবহার করায় উদ্বোধনের আগেই একটি ব্রীজে (বক্স কালভার্ট) ফাটল ধরেছে।ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধিনে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের দক্ষিণ রফিয়াদি বেলায়েত হাওলাদার বাড়ী সংলগ্ন খালের ওপর প্রায় ৪০ লাখ টাকা ব্যায়ে এ ব্রীজে (বক্স কালভার্ট) নির্মাণ করা হয়। কিন্তু নির্মাণে অতিমাত্রায় অনিয়ম এবং নিন্মমানের সামগ্রী ব্যবহার করায় ব্রীজটি যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানাগেছে।বুধবার (৭ মে) সরজমিনে গিয়ে দেখা যায়, ব্রীজটির কাজ শেষ হলেও গাইড ওয়ালে ফাটল ও ভেঙ্গে পরে যায়। ফাটলের স্থানে বালু ও সিমেন্ট দিয়ে মেরামত করা হচ্ছে।সম্প্রতি বিষয়টি নিয়ে স্থানীয়রা দফায় দফায় প্রতিবাদ করলেও কোনো প্রতিকার দেখছে না। এরই পরিপ্রেক্ষিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গাইড ওয়াল ভেঙে ফেলার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ প্রদান করেন। কিন্তু ঠিকাদার গাইড ওয়াল না ভেঙ্গে ফাটল জায়গাগুলো ডাকতে বালু ও সিমেন্ট দিয়ে মেরামত করে যাচ্ছে।এদিকে ব্রিজটি নির্মাণকালে যথাযথভাবে তদারকি হয়নি বলে অভিযোগ করেন গ্রামবাসী। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২৪-২৫ অর্থ বছরে ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্দের ব্রীজটি (প্রায় ৪০ লাখ টাকায়) নির্মাণ কাজ পায় মা এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠান।কাজটি বাস্তবায়ন করছেন ঠিকাদার মো. জয়নাল  ও সুরুজ গাজী। সুরুজ গাজী বলেন, সাব ঠিকাদার  গাইড ওয়াল নির্মাণের পর পর্যাপ্ত পানি না দেওয়ায় ফাটল ধরেছে। স্থানীয়দের মতামতের ভিত্তিতে গাইড ওয়ালটি নতুন করে নির্মাণ করে দেওয়া হবে।বাবুগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. সোহেল হোসেন বলেন, নির্মাণাধীন বক্স কালভার্টে ফাটলের বিষয়টি শুনেছি। ঠিকাদার ৪ মাস আগে কাজটি শুরু করে। এখনও কাজ হস্তান্তর হয়নি। ওই কাজের বিল এখনও ঠিকাদার পায়নি। আমরা অভিযোগটি তদন্ত করে দেখে ব্যবস্থা গ্রহণ করবো।বিষয়টি নিয়ে বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসারের অতিরিক্ত দায়িত্বে থাকা কামরুন্নাহার তামান্না এর সাথে কথা হলে তিনি বলেন, ইউএনও স্যার ঢাকায় ট্রেনিংয়ে আছে। তবে স্যার আসলে বিষয়টি তাকে অবগত করা হবে।তিনি আরো বলেন, কাজে কোনো অনিয়ম অথবা ব্রিজের ফাটল দেখা গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘাইছড়িতে মৎস্যজীবীদের মাঝে ছাগল বিতরণ
বাঘাইছড়িতে মৎস্যজীবীদের মাঝে ছাগল বিতরণ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয়বর্ধক কর্মসূচির অধীনে ২০২৪-২০২৫ অর্থ বছরের নিবন্ধিত মৎসজীবীদের মাঝে উপকরণ Read more

রাজবাড়ীতে ১৯ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার
রাজবাড়ীতে ১৯ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা মূল্যের গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে রাজবাড়ীর কালুখালীতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে। তাদের সাথে Read more

মধ্যপ্রাচ্যের ৩ দেশে তেল স্থাপনায় হামলার নির্দেশ ইরানের
মধ্যপ্রাচ্যের ৩ দেশে তেল স্থাপনায় হামলার নির্দেশ ইরানের

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের কয়েকটি তেল স্থাপনায় কয়েক ঘণ্টার মধ্যে হামলা চালানো হবে এমনটি জানিয়ে সেগুলো খালি Read more

শখের বসে বিষধর সাপ পালন, খেলা দেখাতে গিয়ে কামড়ে মৃত্যু
শখের বসে বিষধর সাপ পালন, খেলা দেখাতে গিয়ে কামড়ে মৃত্যু

ভোলার মনপুরা উপজেলায় শখের বসে একটি বিষধর গোখরা সাপ পালন করে ওই সাপের কামড়ে মো. শাকিল হোসেন (২৫) নামের এক Read more

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশনের মুখে প্রশাসন অবশেষে সম্ভাব্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা Read more

চাটমোহরে প্রযুক্তি-ভিত্তিক প্রশিক্ষণে যুবদের স্বাবলম্বী করছে সংগঠন
চাটমোহরে প্রযুক্তি-ভিত্তিক প্রশিক্ষণে যুবদের স্বাবলম্বী করছে সংগঠন

পাবনার চাটমোহর উপজেলার হরিপুর এলাকায় প্রতিষ্ঠিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘তেবাড়িয়া যুব সোসাইটি’। দেশের প্রত্যন্ত অঞ্চলের তরুণ-তরুণীদের কর্মমুখী শিক্ষায় দক্ষ করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন