বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে রাখা দুর্ঘটনাকবলিত একটি বাস দেখতে গিয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে বাকেরগঞ্জ উপজেলার রুহিতারপাড় এলাকার মিশু ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত মো. সৈকত (২৩) বাউফল উপজেলার মাঝাপাড়া গ্রামের বাসিন্দা মৃত শহিদুল ইসলামের ছেলে। আহত মো. আলাউদ্দিন (৪৫) ব্র্যাক কর্মকর্তা এবং লাকুটিয়া গ্রামের বাসিন্দা। তাকে গুরুতর অবস্থায় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বাকেরগঞ্জ থানার এসআই মো. সোহেল রানা জানান, সোমবার ভোরে পটুয়াখালী থেকে ঢাকাগামী ইসলাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে বাসটি উদ্ধার করে মহাসড়কের পাশে রাখা হয়।মঙ্গলবার সকালে বরগুনা থেকে বরিশালগামী আলাউদ্দিন ওই বাসটি দেখতে দাঁড়ান। এ সময় ঢাকা থেকে বাউফলগামী একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই আরোহী গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সৈকতকে মৃত ঘোষণা করেন। আহত আলাউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়।নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি লেবুখালী হাইওয়ে পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের দশটি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর Read more

যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুকধারীর গুলিতে নিহত ৩
যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুকধারীর গুলিতে নিহত ৩

যুক্তরাষ্ট্রের একটি গির্জায় বন্দুকধারীর গুলিতে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ২ জন। এছাড়া আইনশৃঙ্খলাবাহিনীর পালটা গুলিতে ওই বন্দুকধারী Read more

হামলায় কয়টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে জানাল ইরান
হামলায় কয়টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে জানাল ইরান

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে অভিযানে তেহরান রবিবার ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় ব্যবহৃত বোমার Read more

নবীনগরে রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে পরীক্ষার্থী ও পথচারীরা
নবীনগরে রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে পরীক্ষার্থী ও পথচারীরা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম উত্তর বাজার থেকে শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজ পর্যন্ত সড়কটি এখন চরম দুরবস্থার মধ্যে রয়েছে। Read more

বৈদ্যুতিক দুর্ঘটনায় গাফিলতি থাকলে ব্যবস্থা: ডিপিডিসি
বৈদ্যুতিক দুর্ঘটনায় গাফিলতি থাকলে ব্যবস্থা: ডিপিডিসি

যে কোনো বৈদ্যুতিক দুর্ঘটনায় কারোর অবহেলা থাকলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ডিপিডিসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. এহছানুল Read more

৪৮ ঘণ্টার মধ্যে সরাতে হবে নির্বাচনী প্রচার সামগ্রী
৪৮ ঘণ্টার মধ্যে সরাতে হবে নির্বাচনী প্রচার সামগ্রী

বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষণায় জানানো হয়েছে, একই দিনে অনুষ্ঠিত হবে জাতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন