এইচএসসির পর ডিপ্লোমা নাই, ডিপ্লোমাকে ডিগ্রির সমমান চাই এ শ্লোগানে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবীতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ডিপ্লোমা নার্সেস ইউনিয়ন।রবিবার (২৭ এপ্রিল) দুপুরে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়কে মোহাম্মদ সাদ ইসলাম রিয়ানের সভাপতিত্বে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নাসের্স ইউনিয়ন বরিশাল শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।এসময় বক্তারা বলেন, আমাদের ডিপ্লোমা সম্পন্ন করতে চার বছর লেগে যায়, সেক্ষেত্রে কেন আমাদের স্নাতকের সন্মান দেয়া হবে না।আমরা কেন এমন বৈষম্যের শিকার হবো। কর্তৃপক্ষের কাছে আমাদের দাবী দ্রুত এহেন বৈষম্য দূর করার। নতুবা সামনের দিনে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে বাস উল্টে বড় দুর্ঘটনা থেকে রক্ষা
টাঙ্গাইলে বাস উল্টে বড় দুর্ঘটনা থেকে রক্ষা

টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের অমরপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে দুর্ঘটনার শিকার হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার Read more

চীন সফরে নাহিদ ইসলামের সঙ্গী হচ্ছেন যারা
চীন সফরে নাহিদ ইসলামের সঙ্গী হচ্ছেন যারা

মালয়েশিয়া সফর থেকে ফিরেই চীনে সফর করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সফরে তিনি আট সদস্যের একটি Read more

শুভ মহালয়া আজ
শুভ মহালয়া আজ

আজ বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন ‘শুভ মহালয়া’। আজ থেকেই দুর্গোৎসবের ক্ষণগণনা শুরু। ভোরের আলো Read more

ইসরায়েলের ১৮৯ পরমাণু ও সামরিক বিশেষজ্ঞের তথ্য প্রকাশ করল ইরান
ইসরায়েলের ১৮৯ পরমাণু ও সামরিক বিশেষজ্ঞের তথ্য প্রকাশ করল ইরান

ইসরায়েলের সংবেদনশীল গোপন তথ্য প্রকাশ করেছে ইরান। এর মধ্যে ইসরায়েলের ১৮৯ জন পরমাণু ও সামরিক বিশেষজ্ঞের বিস্তারিত তথ্যও রয়েছে। এগুলো Read more

জাতীয় গ্রিডের বিদ্যুৎ নিয়ে আশার আলো দেখছেন মনপুরাবাসী
জাতীয় গ্রিডের বিদ্যুৎ নিয়ে আশার আলো দেখছেন মনপুরাবাসী

উপজেলায় উন্নীত হওয়ার ৩২ বছর পেরিয়ে গেলেও এখনও ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত দ্বীপ জেলা ভোলার অন্যটি বিচ্ছিন্ন Read more

জাতীয় স্মৃতিসৌধে ৪ স্তরের নিরাপত্তা জোরদার
জাতীয় স্মৃতিসৌধে ৪ স্তরের নিরাপত্তা জোরদার

আজ জুমার নামাজের পর সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন