বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকাউয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবিকে গ্রেফতার করেছে গোয়েন্দা ডিবি পুলিশের একটি চৌকস টিম।মঙ্গলবার (২২ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ইন্সপেক্টর ছবির হোসেনকে নগরীর জিলা স্কুল মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। পরে তাকে কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ইন্সপেক্টর ছবির হোসেন।মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ইন্সপেক্টর ছবির হোসেন বলেন, ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। বিশেষ একটি অভিযান পরিচালনা করে তাকে জিলাস্কুল সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে।সূত্র জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা, বিএনপি অফিসে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি মনিরুল ইসলাম ছবি। জুলাই-আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে রাজপথে ছিলেন তিনি। তবে ৫ আগস্টের পর তিনি বরিশাল নগরীতেই আত্মগোপনে ছিলেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কৃষি ও পুষ্টি উদ্যোক্তা বিকাশে নাগরপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
কৃষি ও পুষ্টি উদ্যোক্তা বিকাশে নাগরপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

টাঙ্গাইলের নাগরপুরে অনুষ্ঠিত হলো ‘এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতাভুক্ত বিশেষ কংগ্রেস।বুধবার Read more

যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ করলো কানাডা
যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ করলো কানাডা

মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর এবার পাল্টা ২৫ শতাংশ শুল্কারোপ করেছে প্রতিবেশী দেশ কানাডা। শুক্রবার (৪ এপ্রিল) ১৮৫টি দেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Read more

ইসরায়েলের হামলায় ইরানের ২০ সিনিয়র কমান্ডার নিহত
ইসরায়েলের হামলায় ইরানের ২০ সিনিয়র কমান্ডার নিহত

ইসরায়েলি হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার ইন চিফ জেনারেল হোসেইন সালামি, বিমানবাহিনীর কমান্ডার আমির আলী হাজিজাদেহসহ কমপক্ষে ২০ Read more

সুরভীর হ্যাট্রিকে নেপালকে হারালো বাংলাদেশ
সুরভীর হ্যাট্রিকে নেপালকে হারালো বাংলাদেশ

সুরভী আকন্দ প্রীতির হ্যাটট্রিকে নেপালকে আবারও হারাল বাংলাদেশ। সাফ উইমেন’স অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে নেপালকে ৪-১ গোলের ব্যবধানে হারায় লাল সবুজের দল। বুধবার Read more

বরিশাল কেডিসি শুধু নগরীর নয়, এটি দক্ষিণাঞ্চলের অন্যতম মাদক বিক্রয়ের স্থান
বরিশাল কেডিসি শুধু নগরীর নয়, এটি দক্ষিণাঞ্চলের অন্যতম মাদক বিক্রয়ের স্থান

এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে অবশেষে কোতোয়ালী পুলিশের অভিযান হয়েছে নগরীর মাদকের হটস্পট কেডিসি এলাকায়। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে কোতোয়ালী মডেল থানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন