বরগুনার পাথরঘাটায় বাংলাদেশ কোস্টগার্ডের বিশেষ অভিযানে ১০২ কেজি হরিণের মাংসসহ এক শিকারিকে আটক করেছে।আটককৃত ব্যক্তির নাম মোঃ লিটন (৪৯)। তিনি মোঃ রুস্তম আলীর পুত্র এবং পাথরঘাটা উপজেলার কাঠালতলী এলাকার বাসিন্দা।রবিবার (১৪ ডিসেম্বর) ভোর রাত ৩টার দিকে পাথরঘাটা উপজেলার ০৭ নং কাঠালতলী ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের কাঠালতলী গ্রাম থেকে তাকে আটক করা হয়।বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ রাত আনুমানিক তিনটার দিকে বিসিজি স্টেশন পাথরঘাটা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে উক্ত এলাকা থেকে অবৈধভাবে শিকার করা হরিণের ১০২ কেজি মাংস উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য এক লক্ষ দুই হাজার টাকা।অভিযানে হরিণ শিকারের সঙ্গে জড়িত মোঃ লিটনকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অবৈধভাবে হরিণ শিকারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন জানায়, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত হরিণের মাংসসহ আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃপক্ষ আরও জানায়, উপকূলীয় ও সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ শিকার ও পরিবেশবিরোধী কর্মকাণ্ড রোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিয়মিত যত্ন নিয়েও চুল ঝরা বন্ধ হচ্ছে না! বিশেষ রোগে আক্রান্ত নন তো?
নিয়মিত যত্ন নিয়েও চুল ঝরা বন্ধ হচ্ছে না! বিশেষ রোগে আক্রান্ত নন তো?

চুলের আগা থেকে গোড়া, সমস্ত সমস্যার মূলে যে মাথার ত্বক, সে কথা অনেকেই ভুলে যান। তাই মাথার ত্বককে সুস্থ রাখাই Read more

ভোটার হলেন জোবাইদা রহমান
ভোটার হলেন জোবাইদা রহমান

চলমান ভোটার তালিকা হালনাগাদে ভোটার হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। তার তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন Read more

কে দ্রুত প্রেমে পড়ে, নারী নাকি পুরুষ? যা বলছে গবেষণা
কে দ্রুত প্রেমে পড়ে, নারী নাকি পুরুষ? যা বলছে গবেষণা

প্রেম, সম্পর্ক এবং মানবিক অনুভূতির ক্ষেত্রে একেকজনের প্রতিক্রিয়া একেক রকম হতে পারে। কিন্তু, একটি বিষয় সবসময় আলোচনায় আসে—কে বেশি দ্রুত Read more

জো বাইডেনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ ট্রাম্পের
জো বাইডেনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার Read more

লাখাইয়ে হাওরে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
লাখাইয়ে হাওরে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন

লাখাইর হাওরে দুলছে কৃষকের সোনালি স্বপ্ন। কৃষি ভান্ডার খ্যাত লাখাইর খাদ্য ঘাটতি পূরণে অন্যতম ফসল এই ইরি-বোরো। তীব্র গরম আর Read more

পটিয়ায় ট্রাককে ধাক্কা দিয়ে সিএনজি চালকের মৃত্যু
পটিয়ায় ট্রাককে ধাক্কা দিয়ে সিএনজি চালকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বাইপাস সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিয়ে জালাল আহমদ (৬২) নামে এক সিএনজি চালক মারা গেছেন। তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন