বরগুনার তালতলীতে ১৯টি দোকান ও ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।রবিবার (১৩ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার করাইবাড়িয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ব্যবসায়ীদের অভিযোগ, তালতলী ফায়ার সার্ভিস স্টেশনের অপেশাদার কর্মকাণ্ডের কারণে অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। পরে আমতলী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তালতলী ফায়ার সার্ভিসের কর্মকর্তার শাস্তি দাবি করেছেন তারা।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ১২টার দিকে করাইবাড়িয়া বাজারের একটি পেট্রোলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয় বাসিন্দারা তালতলী ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেয়। পরে তালতলী ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে এসে আগুন নিভাতে গেলে তাদের যান্ত্রিক ত্রুটি থাকায় তারা আগুন নিভাতে ব্যর্থ হয়। পরে খবর দেয়া হয় পাশ্ববর্তী উপজেলা আমতলী ফায়ার সার্ভিস স্টেশনকে। আমতলী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ততক্ষণে আগুনে পুড়ে যায় মুদি-মনিহারি, হার্ডওয়্যার, ফার্মেসি ও তেলের দোকানসহ ১৯টি দোকান ও ৪টি বসতঘর।হার্ডওয়্যার ব্যবসায়ী মহিবুল্লাহ মোল্লা বলেন, আমি ৭ বছর ধরে এই বাজারে ব্যবসা করি। আমার প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আমি সর্বস্ব হারিয়ে ফেলেছি।মুদি দোকানদার ফারুক মিয়া বলেন, আমার প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আমি বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা করছি। এখন কিভাবে আমার ঋণের টাকা শোধ করব জানি না। আমি সবকিছু হারিয়ে এখন নিঃস্ব।করাইবাড়িয়া ব্যবসায়ী সমিতির সভাপতি কবির আকন বলেন, প্রথমে একটি তৈলের দোকান থেকে আগুনে সূত্রপাত ঘটে। পরে আগুন আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এসময় তালতলী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তাকে খবর দেওয়া হলে তাদের ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব করে। এছাড়াও তাদের যান্ত্রিক ত্রুটি থাকায় আগুন নিভাতে ব্যর্থ হয়। ততক্ষণে আগুনে ১৯টি দোকান ও ৪টি বসতঘর পুড়ে যায়। এতে প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। এসময় তালতলী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তাদের শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।অভিযোগ অস্বীকার করে তালতলী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা এস. এম. নুরুজ্জামান বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে যাই। কিন্তু পানি সংকট থাকায় আগুন নিবারণে বিঘ্ন ঘটে। পরে আমতলী ফায়ার সার্ভিস স্টেশন ও আমাদের যৌথ প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তিনি আরও বলেন, কিভাবে আগুনে সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।তালতলী উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা বলেন, খবর পেয়ে রাত ১২ থেকে ৪টা পর্যন্ত ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। উপজেলা প্রসাশনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে। ফায়ার সার্ভিস কর্মীদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সালমান, আনিসুল ও চৌধুরী মামুন ফের রিমান্ডে
সালমান, আনিসুল ও চৌধুরী মামুন ফের রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানার পৃথক তিন হত্যা মামলায় সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী Read more

দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনি অনির্দিষ্টকালের জন্য বন্ধ
দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

খনি শ্রমিকদের সঙ্গে চলমান অস্থিরতা ও বিশৃঙ্খল পরিস্থিতিতে দেশের একমাত্র উৎপাদনশীল পাথর খনি দিনাজপুরের মধ্যপাড়ার সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ Read more

মাইলস্টোন দুর্ঘটনায় নিহত শরীয়তপুরের দুই শিক্ষার্থীর কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা
মাইলস্টোন দুর্ঘটনায় নিহত শরীয়তপুরের দুই শিক্ষার্থীর কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো শরীয়তপুরের দুই শিক্ষার্থী আব্দুল্লাহ Read more

টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন তারকা পেসার
টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন তারকা পেসার

আন্তর্জাতিক টি-টোয়েন্টিে থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার জার্সিতে এখন পর্যন্ত ৬৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৭৯টি Read more

কোচিং করতে বেরিয়ে আর ফেরেনি স্কুলছাত্র রানা, উৎকণ্ঠায় পরিবার
কোচিং করতে বেরিয়ে আর ফেরেনি স্কুলছাত্র রানা, উৎকণ্ঠায় পরিবার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী গ্রামে আসাদুজ্জামান রানা (১৭) নামের এক স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২০ জুন ২০২৫, শুক্রবার সকাল ৭টার Read more

ইসরায়েলি অস্ত্র উৎপাদন স্থাপনায় হামলা চালাল ইরান
ইসরায়েলি অস্ত্র উৎপাদন স্থাপনায় হামলা চালাল ইরান

ইসরায়েলের পুলিশের সাইবার প্রযুক্তি কেন্দ্র এবং অস্ত্র উৎপাদন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান।মঙ্গলবার (১৭ মার্চ) ইসরায়েলের উত্তরাঞ্চলে ওই হামলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন