বন্ধুকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ফাহিমা সুলতানা মারিয়া নামে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। শুক্রবার রাতে সুধারাম মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহর মসজিদ রশিদ কলোনির একটি বাসার দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে।নিহত ফাহিমা বিশ্ববিদ্যালয়ের ১৬তম ব্যাচের ফলিত গণিত বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা।পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, শহরের রশিদ কলোনী এলাকার ওই বাসার দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন বিশ্ববিদ্যালয়ের ছয়জন ছাত্রী। বিকেল থেকে ওই ছাত্রীকে অনেকবার ফোন করে ফোনে না পেয়ে তাঁর পরিবার থেকে একই বিশ্ববিদ্যালয়ের ১৫ ব্যাচের ছাত্র ফাহিমার বাবার চাচাতো ভাই ফাহাদ পাটোয়ারীকে খবর দেওয়া হয়। তিনি মাইজদীতেই বসবাস করতেন। পরিবার থেকে ফোন পাওয়ার পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি গিয়ে দরজা ভেঙে দেখেন ভেতরে জানালার সঙ্গে ফাহিমার লাশ ঝুলছে।বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জামাল উদ্দিন সাংবাদিকদের বলেন, সম্ভবত বিকেল চারটার দিকে ওই ছাত্রী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তার এক বন্ধুকে ভিডিও কলে রেখে মেসের জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। প্রাথমিকভাবে তার সামনে পুলিশ মোবাইল ফোন পরীক্ষা করে এমন আলামত পেয়েছে।ঘটনাস্থলে থাকা সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হয়েছে। ঘটনার সময় ফাহিমার ব্যবহৃত মোবাইল ফোনের ভিডিও কল চালু ছিল বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরিবারের অভিযোগের আলোকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল যুবকের
স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল যুবকের

পার্বত্য বান্দরবানের লামা উপজেলাধীন ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড দক্ষিণ হায়দারনাশীতে পরকীয়ার জেরে স্ত্রীকে ডিভোর্স দিয়ে ২০ লিটার দুধ Read more

নেশার টাকা না পেয়ে শশুর বাড়িতে আগুন দিলেন জামাই
নেশার টাকা না পেয়ে শশুর বাড়িতে আগুন দিলেন জামাই

লালমনিরহাটের কালীগঞ্জে নেশার টাকা না পেয়ে শ্বশুর বাড়ির বসতঘরে আগুন লাগানোর অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় বসতঘরের Read more

শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমার শুটিং সেটে স্ট্যান্টম্যানের মৃত্যু
শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমার শুটিং সেটে স্ট্যান্টম্যানের মৃত্যু

রাজশাহীতে শাকিব খানের 'তাণ্ডব' সিনেমার শুটিং সেটে অসুস্থ হয়ে মনির হোসেন নামে এক স্টান্টম্যানের মৃত্যু হয়েছে। শনিবার (৩ মে) বিকালে Read more

ইবির অবসরপ্রাপ্ত ড. ইয়াহইয়ার রহমান আর নেই
ইবির অবসরপ্রাপ্ত ড. ইয়াহইয়ার রহমান আর নেই

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ইয়াহইয়ার রহমান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। Read more

হামলা করেও থামানো যাচ্ছে না গাজামুখী ত্রাণবাহী নৌবহর
হামলা করেও থামানো যাচ্ছে না গাজামুখী ত্রাণবাহী নৌবহর

ইসরায়েলের রক্তচক্ষুকে উপেক্ষা করে ইউরোপ থেকে ত্রাণ সহায়তা নিয়ে সমুদ্রপথে একটি নৌবহর দিয়েছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের এই অভিযানকে নিরাপত্তা Read more

অনেক উপদেষ্টা আখের গুছিয়েছে এক্সিটের বিষয়ে ভাবছেন: নাহিদ
অনেক উপদেষ্টা আখের গুছিয়েছে এক্সিটের বিষয়ে ভাবছেন: নাহিদ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম উপদেষ্টাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেন, 'উপদেষ্টাদের অনেকেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন