অভিযান চালাতে গিয়ে গাছচোর চক্রের হামলার শিকার হয়েছেন কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী বনবিটের পাঁচ বনকর্মী। দুর্বৃত্তরা তাদের পিটিয়ে আহত করার পর জব্দ করা গাছবোঝাই একটি ইজিবাইকও ছিনিয়ে নিয়ে যায়।রবিবার (২৪ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন- বনবিট কর্মকর্তা নাজমুল ইসলাম (৩১) এবং বনপ্রহরী অলিউল ইসলাম (৩৫), মো. হাসান (৩২), আয়াত উল্লাহ (৩৪) ও হাসান আলী (৩০)। বর্তমানে তাঁরা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।বন বিভাগের কর্মকর্তাদের ভাষ্য, সেগুনবাগিচা এলাকা থেকে অবৈধভাবে গাছ কেটে নিয়ে যাওয়া হচ্ছিল- এমন খবর পেয়ে অভিযান চালাতে যান খুটাখালী বনবিট কর্মকর্তা নাজমুল ইসলামের নেতৃত্বে একটি দল। সেসময় বনের কাঠবোঝাই একটি ইজিবাইক জব্দ করলে হঠাৎ ২০-২৫ জন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়।আহত বন কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, ‘গাছভর্তি ইজিবাইকটি জব্দ করার সঙ্গে সঙ্গে কয়েকজন চিৎকার করে বলে, বিট কর্মকর্তাকে মাটিতে পুঁতে ফেলো।’ এরপর তারা লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা চালায়। খবর পেয়ে আশপাশের অন্য বনবিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যায়।ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসান জানান, আহত বনকর্মীদের রাতেই হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তারা শঙ্কামুক্ত।তিনি বলেন, ‘মূলত বনের গাছচোর চক্রই এ হামলা করেছে। তাদের নাম-পরিচয় শনাক্ত করা গেছে। বনজ সম্পদ রক্ষায় নিয়মিত অভিযানে বাধা দিতেই এই আক্রমণ চালানো হয়েছে।’রাশিক আহসান আরও জানান, হামলাকারীদের বিরুদ্ধে একাধিক মামলা আগেই রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রায়পুরে কৃষিজমির মাটি কাটায় মোবাইল কোর্ট, ৮ লাখ টাকা জরিমানা
রায়পুরে কৃষিজমির মাটি কাটায় মোবাইল কোর্ট, ৮ লাখ টাকা জরিমানা

‎লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের বিভিন্ন স্থানে অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে Read more

রাস্তার অভাবে ২০০ বিঘা জমির ধান মাথায় করে ঘরে তুলতে হয় চাষিদের
রাস্তার অভাবে ২০০ বিঘা জমির ধান মাথায় করে ঘরে তুলতে হয় চাষিদের

গরুর গাড়ি বা ধান বহনের জন্য ট্রলি চলাচলের রাস্তা নেই। তাই বাধ্য হয়ে দুইশো বিঘা জমির ধান মাথায় করে ঘরে Read more

অস্ট্রেলিয়া কিশোর-কিশোরীদের জন্য এবার বন্ধ হচ্ছে ইউটিউব
অস্ট্রেলিয়া কিশোর-কিশোরীদের জন্য এবার বন্ধ হচ্ছে ইউটিউব

অস্ট্রেলিয়ায় কিশোর-কিশোরীদের জন্য নিষেধাজ্ঞার তালিকায় এবার ইউটিউবকেও যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে এই অ্যালফাবেট মালিকানাধীন ভিডিও প্ল্যাটফর্মকে ছাড় দেওয়া হলেও, Read more

সব সরকারি অফিসের জন্য জরুরি নির্দেশনা
সব সরকারি অফিসের জন্য জরুরি নির্দেশনা

নির্বাচন পর্যন্ত সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহার এবং এ সংক্রান্ত ব্যানার দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।সম্প্রতি Read more

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ফু-য়াং ফুডসে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ফু-য়াং ফুডসে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় অবস্থিত ফু-য়াং ফুডস লিমিটেড-এর বিরুদ্ধে বেতন-বোনাস বঞ্চিত রাখাসহ শ্রমিকদের ওপর শারীরিক নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন