চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো-র ‘মাদ্রিদ ডার্বিতে’ আলোচনার কেন্দ্রে ছিল একটি বিতর্কিত পেনাল্টি। অ্যাতলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেজ টাইব্রেকারে পেনাল্টি নেওয়ার সময় পা পিছলে পড়ে বলটি দু’বার স্পর্শ করেন। পরবর্তীতে রেফারি ভিএআরের সাহায্যে গোলটি বাতিল করেন। এ ঘটনার পর বিশ্ব ফুটবলে ওঠে সমালোচনার ঝড়।এই ঘটনার প্রেক্ষিতেই পেনাল্টির নিয়মে পরিবর্তন আনল ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। সংস্থাটি মঙ্গলবার (৩ জুন) জানায়, পেনাল্টি নেওয়ার সময় যদি খেলোয়াড় অনিচ্ছাকৃতভাবে বল দুইবার ছোঁয়, তাহলে গোল বাতিল হবে ঠিকই, তবে সেই খেলোয়াড় আবারও শট নেওয়ার সুযোগ পাবেন।১ জুন থেকে আনুষ্ঠানিকভাবে এই নিয়ম কার্যকর হবে জানায় সংস্থাটি। তবে ফিফা জানিয়েছে, এই মাসেই যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে এটি প্রয়োগ করা হবে।আইএফএবির সেক্রেটারি লুকাস ব্রুড এক বিবৃতিতে জানান, ‘পেনাল্টি নেওয়ার সময় কেউ যদি অনিচ্ছাকৃতভাবে এক পায়ের পর আরেক পায়ে বল লাগান, তাহলে তা বর্তমান নিয়মে গোল বাতিলের কারণ হলেও, এটি ইচ্ছাকৃত না হওয়ায় নতুন নিয়মে পুনরায় শট নেওয়ার সুযোগ থাকবে।’তিনি আরও বলেন, ‘এ ধরনের পরিস্থিতিতে গোলরক্ষক বিভ্রান্ত হতে পারেন, তাই ন্যায়বিচারের স্বার্থে বল জালে গেলেও আবার শট নেওয়ার নির্দেশনা থাকবে।’উল্লেখ্য, গত মার্চে আলোচিত ওই ম্যাচে রেফারির সিদ্ধান্তে আলভারেজের গোল বাতিল হলে পেনাল্টি শুটআউটে ৪-২ ব্যবধানে জয় পায় রিয়াল মাদ্রিদ এবং তারা উঠে যায় পরবর্তী রাউন্ডে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এইচএসসিতে যশোর বোর্ডে ২০ কলেজে সবাই ফেল
এইচএসসিতে যশোর বোর্ডে ২০ কলেজে সবাই ফেল

এবারের এইচএসসি পরীক্ষা ফলাফলে যশোর বোর্ডে ২০ কলেজের সকল শিক্ষার্থী ফেল করেছে!  শিক্ষা বোর্ডের দেয়া তথ্যানুযায়ী, শতভাগ ফেল করা কলেজগুলো হচ্ছে- Read more

সূর্যহীন দিনে হিমেল বাতাসে কাঁপছে পঞ্চগড়
সূর্যহীন দিনে হিমেল বাতাসে কাঁপছে পঞ্চগড়

দু’দিনের ব্যবধানে আবারও ঘন কুয়াশায় ঢেকে গেছে পঞ্চগড়ের আকাশ। সর্বশেষ গত শুক্রবার সূর্যের দেখা মিললেও এরপর টানা কয়েক দিন ধরে Read more

দুই পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে আইসিসিতে ভারতের নালিশ
দুই পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে আইসিসিতে ভারতের নালিশ

ক্রিকেট মাঠে লড়াইয়ে যেমন উত্তেজনা থাকে, তেমনি মাঠের বাইরেও ভারত ও পাকিস্তানের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা প্রায়ই খবরের শিরোনাম হয়। চলতি এশিয়া Read more

যুক্তরাজ্যে আবারও জনপ্রিয়তার শীর্ষে ‘মুহাম্মদ’ নাম
যুক্তরাজ্যে আবারও জনপ্রিয়তার শীর্ষে ‘মুহাম্মদ’ নাম

যুক্তরাজ্যে টানা দ্বিতীয়বারের মতো জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ‘মুহাম্মদ’ নাম। দেশটির জাতীয় পরিসংখ্যান অফিস জানায়, ২০২৪ সালে সবমিলিয়ে ৫ হাজার ৭১২ Read more

আ.লীগের নিবন্ধন বাতিল ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: এনসিপি
আ.লীগের নিবন্ধন বাতিল ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: এনসিপি

নির্বাচনের আগেই আওয়ামী লীগ প্রশ্নের সমাধান করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। দলটির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বলেছেন, আওয়ামী লীগের নিবন্ধন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন