বড় ভাইয়ের বিয়ে উপলক্ষে চট্টগ্রাম থেকে ময়মনসিংহ যাওয়ার পথে সীতাকুণ্ডে ট্রেন থেকে পড়ে মোঃ আরমান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।রোববার (৩ আগস্ট) সকালে উপজেলার সীতাকুণ্ড রেল স্টেশনের অদূরে চট্টগ্রাম রেল স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকামুখী কর্ণফুলী এক্সপ্রেস নামে একটি ট্রেন থেকে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অল্প কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।মোঃ আরমান ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার বাউরা গ্রামের মোঃ আনিছের ছেলে।নিহত আরমানের বড় ভাই মোঃ রোমান বলেন, ‘আমার ছোট ভাই চট্টগ্রামের কাটগড় এলাকায় একটি হোটেলে কাজ করতো। সোমবার ময়মনসিংহের গ্রামের বাড়িতে আমার বিয়ের আয়োজন ছিল। বিয়ে উপলক্ষে সে ট্রেনে করে বাড়ি যাচ্ছিল। অসতর্কতায় সে ট্রেন থেকে পড়ে হাসপাতালে মারা যায়।’সীতাকুণ্ড রেল স্টেশন মাস্টার এবং রেল স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আশরাফ উদ্দিন ট্রেন থেকে যুবক পড়ে মারা যাওয়ার বিষয়ে কিছুই জানেন না।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্কেটিং জুতা কিনে না দেওয়ায় মায়ের উপর অভিমান করে শিশুর আত্মহত্যা
স্কেটিং জুতা কিনে না দেওয়ায় মায়ের উপর অভিমান করে শিশুর আত্মহত্যা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্কেটিং জুতা কিনে না দেওয়ায় মায়ের উপর অভিমান করে রমজান মোল্লা (১২) নামে একটি শিশু আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার Read more

আল্লাহপাক যাদের নিজেই আপ্যায়ন করাবেন
আল্লাহপাক যাদের নিজেই আপ্যায়ন করাবেন

কখনো কি গভীরভাবে ভেবেছেন, এমন কোনো স্থান আছে যেখানে পা রাখলেই স্বয়ং আল্লাহ আপনার জন্য জান্নাতে বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করেন? Read more

একযোগে জেলা আদালতের ২৩০ বিচারক বদলি
একযোগে জেলা আদালতের ২৩০ বিচারক বদলি

ঢাকাসহ ১৯ জেলায় ৪১ জন জেলা জজসহ একযোগে জেলা আদালতের ২৩০ বিচারককে বদলি করা হয়েছে। বদলি করা এসব বিচারকের মধ্যে রয়েছেন Read more

মির্জাপুরে বিভাগীয় ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ
মির্জাপুরে বিভাগীয় ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ

টাঙ্গাইলের মির্জাপুরে ২৩তম বিভাগীয় ক্যাডেট উপপরিদর্শক (এসআই–নিরস্ত্র) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকালে মহেড়া পুলিশ ট্রেনিং Read more

চাঁদপুরে জ্বালানি তেল মজুতের দায়ে দুই ব্যবসায়ীর কারাদণ্ড
চাঁদপুরে জ্বালানি তেল মজুতের দায়ে দুই ব্যবসায়ীর কারাদণ্ড

চাঁদপুরে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রয়ের অভিযোগে দুই ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৩০ মার্চ) Read more

এবার পিএসএলে ‘বিশেষ নাম’ পেলেন মুস্তাফিজ
এবার পিএসএলে ‘বিশেষ নাম’ পেলেন মুস্তাফিজ

আইপিএলে ২০১৬ সালের আসরে টম মুডির কোচিংয়ে চ্যাম্পিয়ন হয় সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদের শিরোপাজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন বাংলাদেশ দলের তারকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন