বছরের প্রথম দিনেই সারাদেশের ন্যায় জয়পুরহাটে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যের সরকারি পাঠ্যবই বিতরণ করা হয়েছে। এদিন জেলায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় মোট ১৪ লাখ ২০ হাজার ৭৬১টি বই। নতুন বই পেয়ে উল্লাস প্রকাশ করে শিক্ষার্থীরা।জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে জয়পুরহাট জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বইয়ের চাহিদা ছিল ৩ লাখ ৬৯ হাজার কপি। অপরদিকে মাধ্যমিক পর্যায়ে মোট চাহিদা ছিল ১২ লাখ ৫৫ হাজার ৫৩টি বই।এদিকে, জেলার স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে এ বছর মোট বইয়ের চাহিদা রয়েছে ১২ লাখ ৫৫ হাজার ৫৩টি। এর মধ্যে ইতোমধ্যে এসেছে ১০ লাখ ৫১ হাজার ৭৬১টি বই। অবশিষ্ট ২ লাখ ৩ হাজার ২৯২টি বই শিগগিরই পৌঁছাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান, সরকারি বিধি মোতাবেক শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের হাতে বই বিতরণ করা হয়েছে। আগামী ৪ জানুয়ারি থেকে নিয়মিত পাঠদান কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রুহুল আমিন বলেন, জেলার সকল শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেওয়া হয়েছে। যেসব বই এখনও পাওয়া যায়নি, সেগুলো আসামাত্রই দ্রুত শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসিতে দ্বিতীয় দিনের আপিলে ৫৭ জন বৈধ
ইসিতে দ্বিতীয় দিনের আপিলে ৫৭ জন বৈধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের পর দ্বিতীয় দিনে নির্বাচন কমিশন (ইসি) ৭০ জনের শুনানি Read more

ঈশ্বরদীতে চিকিৎসকের ভুল অস্ত্রপচারে প্রান গেলো প্রসূতি নারীর
ঈশ্বরদীতে চিকিৎসকের ভুল অস্ত্রপচারে প্রান গেলো প্রসূতি নারীর

পবনার ঈশ্বরদীতে চিকিৎসকের ভুল অস্ত্রপচারে মোছাঃ সেতু খাতুন নামে এক প্রসূতি নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার(১৩ মে) রাতে পৌর শহরের আকলিমা Read more

আমরা কী করছি একসাথে? অভিনয় নাকি অন্য কিছু
আমরা কী করছি একসাথে? অভিনয় নাকি অন্য কিছু

অভিনয়ের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ইস্যু নিয়ে বেশ সরব থাকতে দেখা যায় অভিনেত্রী আশনা হাবিব ভাবনাকে। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ Read more

ছাত্রদল নেতা হত্যার সঙ্গে জড়িত সেই মেয়েকে আটক করেছে পুলিশ
ছাত্রদল নেতা হত্যার সঙ্গে জড়িত সেই মেয়েকে আটক করেছে পুলিশ

পুরান ঢাকার আরমানিটোলাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী জুবায়েদ আহমেদকে হত্যার ঘটনায় তার ছাত্রীকে আটক করেছে পুলিশ। আটককৃত ছাত্রীর নাম বর্ষা Read more

রাঙ্গামাটিতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
রাঙ্গামাটিতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় নিজ ঘরের চালে ব্যবহৃত ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে রুবি আক্তার (২৪) নামে এক গৃহবধূ নারীর আত্মহত্যা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন