বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ ধরার সময় ভারতীয় দুটি ফিশিং ট্রলারসহ ৩৪ জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।সোমবার (১৪ জুলাই) দিবাগত রাতে গভীর সমুদ্রের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বাংলাদেশ নৌবাহিনীর একটি সূত্র জানায়, আটক ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় ঢুকে অবৈধভাবে মাছ শিকার করছিল। এসময় ‘এফবি ঝড়’ ও ‘এফবি মঙ্গল চন্ডি-৩৮’ নামের দুটি ফিশিং ট্রলারসহ ৩৪ জন জেলেকে আটক করা হয়। আটক ট্রলার দুটি থেকে বিপুল পরিমাণ ইলিশসহ প্রায় ১০০ মণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে।মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকার করার সময় নৌবাহিনী ট্রলার ও জেলেদের আটক করেছে। এসব ট্রলারে যেসব মাছ রয়েছে সেগুলো মৎস্য অফিসের তত্ত্বাবধানে নিলামে তুলে বিক্রয়ের ব্যবস্থা করা হচ্ছে । এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের মোংলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছিল বলেও জানান তিনি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
কিশোরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে জাতীয় Read more

নতুন বছরে ভারত-পাকিস্তান যুদ্ধ লাগতে পারে
নতুন বছরে ভারত-পাকিস্তান যুদ্ধ লাগতে পারে

সন্ত্রাসী তৎপরতা বাড়লে ২০২৬ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও সশস্ত্র সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছে Read more

মোহাম্মদপুরে দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা চুরি
মোহাম্মদপুরে দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা চুরি

রাজধানীর মোহাম্মদপুরে একটি স্বর্ণের দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা ও নগদ চার লাখ টাকা চুরি হয়েছে।আজ Read more

সংকটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন
সংকটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন

হাসপাতালে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল Read more

স্ত্রী-সন্তানকে দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু
স্ত্রী-সন্তানকে দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

 ফরিদপুরের আলফাডাঙ্গায় স্ত্রী-সন্তানের সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ওবায়দুর রহমান (৫০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার Read more

পত্নীতলায় ত্যাগী ও নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের সংবাদ সম্মেলন
পত্নীতলায় ত্যাগী ও নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের সংবাদ সম্মেলন

নওগাঁর পত্নীতলা উপজেলা বিএনপির ১৪ এপ্রিল ঘোষিত দ্বিবার্ষিক কাউন্সিলকে ঘিরে ‘ভুয়া ভোটার তালিকা’ ও ‘কেন্দ্রীয় সিদ্ধান্ত অবমাননার’ অভিযোগে ত্যাগী ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন