বগুড়া জেলা জাতীয় পার্টির সভাপতি ও বগুড়া-২ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৭ মার্চ) ভোর পৌনে ৪টার দিকে রাজধানীর রমনা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।বগুড়া জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের করা হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি হিসেবে শরিফুল ইসলাম জিন্নাহ পলাতক ছিলেন।পুলিশ সূত্রে জানা গেছে, শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে বগুড়ার শিবগঞ্জ থানায় দায়ের করা একটি হত্যা মামলা ও বিস্ফোরক দ্রব্য আইনসহ বর্তমানে মোট ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। জাতীয় পার্টির এই কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে বলে ডিবি কর্মকর্তারা জানিয়েছেন।অভিযান প্রসঙ্গে ওসি ইকবাল বাহার বলেন, ‘শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লক্ষ্মীপুর-১ বিএনপির প্রার্থীকে শোকজ
লক্ষ্মীপুর-১ বিএনপির প্রার্থীকে শোকজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে আগাম ভোট চাওয়ায় লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমকে শোকজ করা Read more

‌‘যারা তেল দিতে জানে না, তারা পিছিয়েই থাকে’—সৌম্যর স্ত্রীর ফেসবুক পোস্ট
‌‘যারা তেল দিতে জানে না, তারা পিছিয়েই থাকে’—সৌম্যর স্ত্রীর ফেসবুক পোস্ট

পাকিস্তানকে হারিয়ে ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশের দল নির্বাচনের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। পুরো সিরিজেই একই একাদশ নিয়ে খেলেছে Read more

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন
৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

ফিলিপাইনে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (০৬ জানুয়ারি) স্থানীয় সময় গভীর রাতে হয়েছে এ ভূমিকম্প।যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ Read more

রাশিয়ার রাসায়নিক কারখানায় হামলা চালিয়েছে ইউক্রেন
রাশিয়ার রাসায়নিক কারখানায় হামলা চালিয়েছে ইউক্রেন

ব্রিটেন নির্মিত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক কারখানায় হামলা চালিয়েছে ইউক্রেন।মঙ্গলবার (২২ অক্টোবর) ইউক্রেনীয় সেনাবাহিনী একে Read more

বিমানের প্রস্তাব ফিরিয়ে দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত খালেদা জিয়ার
বিমানের প্রস্তাব ফিরিয়ে দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত খালেদা জিয়ার

দীর্ঘদিন লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া না গেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাধারণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন