জামালপুরের বকশীগঞ্জ প্রেসক্লাবের পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার ( ২৫ এপ্রিল) বিকালে হোটেল নিরিবিলিতে সর্বসম্মতি ক্রমে ২৭ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। দুই বছর মেয়াদী কমিটিতে সময়ের কন্ঠস্বরের জামালপুর প্রতিনিধি ও দৈনিক কালেরকন্ঠের বকশীগঞ্জ প্রতিনিধি আবদুল লতিফ লায়নকে সভাপতি ও সমকাল প্রতিনিধি মাসুদ উল হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি মতিন রহমান (দৈনিক ভোরের দর্পণ),যুগ্ম সাধারণ সম্পাদক এম এ ছালাম মাহমুদ ( দৈনিক দেশেরকন্ঠ),সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন হিলারী ( দৈনিক অনুসন্ধান প্রতিদিন),কোষাধ্যক্ষ উৎপল মোহন্ত ( দৈনিক উর্মিবাংলা প্রতিদিন),মহিলা বিষয়ক সম্পাদক মোনতাহেনা আশা ( আনন্দ টিভি),দপ্তর সম্পাদক লিয়াকত হোসেন বাবুল ( দর্পণ বাংলা), প্রচার সম্পাদক রতন ইনতিসার ( দৈনিক খবরপত্র), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জামিল আহম্মেদ (দৈনিক সকালের সময়), ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আসাদ ( দৈনিক আজকের বসুন্ধরা), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুরাদুজ্জামান মোরাদ ( দৈনিক সোনালীকন্ঠ)।এছাড়াও দৈনিক ইত্তেফাকের সাংবাদিক এম শাহীন আল আমীন,দৈনিক জনকন্ঠের সাংবাদিক সরকার আবদুর রাজ্জাক ও দৈনিক যুগান্তরের সাংবাদিক সরওয়ার জামান রতনকে কার্যকরী সদস্য করা হয়েছে। ১৯৮২ সালে বকশীগঞ্জ প্রেসক্লাব গঠিত হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হবিগঞ্জ সদর হাসপাতালে র‌্যাবের অভিযান, ৯ জনকে কারাদন্ড
হবিগঞ্জ সদর হাসপাতালে র‌্যাবের অভিযান, ৯ জনকে কারাদন্ড

হবিগঞ্জ সদর হাসপাতালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) অভিযানে নয় দালালকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে র‌্যাব-৯, শায়েস্তাগঞ্জ-এর Read more

রেকর্ড তছনছ করে ১৪ বছরের বৈভবের সেঞ্চুরি
রেকর্ড তছনছ করে ১৪ বছরের বৈভবের সেঞ্চুরি

সূর্যবংশী বৈভবের বয়স নিয়ে সন্দেহ আছে। কাগজে-কলমে তার বয়স ১৪ বছর ৩২ দিন। বয়স কমালে কতই বা কমিয়েছেন তিনি? দুই Read more

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা শুধু কমিশনের একক দায়িত্ব নয়: আলী রীয়াজ
জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা শুধু কমিশনের একক দায়িত্ব নয়: আলী রীয়াজ

ঐকমত্য প্রতিষ্ঠা শুধু জাতীয় ঐকমত্য কমিশনের একক দায়িত্ব নয়। এটি রাজনৈতিক দল, সিভিল সোসাইটি ও অন্যান্য সামাজিক-রাজনৈতিক শক্তিগুলোর সম্মিলিত দায়িত্ব Read more

১১ দিনে এলো ১২ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
১১ দিনে এলো ১২ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

চলতি অক্টোবরের প্রথম ১১ দিনে দেশে ৯৮ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় Read more

টাঙ্গাইলে সেপটিক ট্যাংক থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে সেপটিক ট্যাংক থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের কালিহাতীতে সেপটিক ট্যাংক থেকে আব্দুল আলীম (১৮) নামের এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে সাতুটিয়া Read more

নেত্রকোনায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
নেত্রকোনায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

নেত্রকোনার কলমাকান্দায় ঈদে খালার বাড়িতে বেড়াতে এসে মঙ্গলেশ্বরী নদীতে ডুবে পাঁচ বছর বয়সের মুজাহিদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (১৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন