দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নাশকতা মুলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাওলানা হামিদুর রহমানকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) রাতে জাতীয়তাবাদী ওলামা দল জামালপুর জেলা শাখার আহবায়ক মাওলানা গোলাম রব্বানী স্বাক্ষরিত পত্রে তাকে বহিস্কার করা হয়।বহিস্কারাদেশ পত্রে উল্লেখ করা হয়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মাওলানা হামিদুর রহমানের অবস্থান ছিল বিএনপির বিরুদ্ধে। আওয়ামী লীগের সাথে আতাত করে বাট্টাজোর ইউনিয়নে নাশকতা মুলক কর্মকাণ্ড করেছেন তিনি। যে কারণে নাশকতা মামলায় আসামি হয়ে জেল খেটেছেন তিনি। এতে দলের ভাবমূর্তি দারুণ ভাবে নষ্ট হয়েছে। তাই তাকে দল থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হইল। তিনি ওলামা দলের সাংগঠনিক কর্মকাণ্ডে কখনো অংশ গ্রহন করতে পারবেন না বলে জানানো হয়।এ বিষয়ে জানতে হামিদুর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেন নি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেদারল্যান্ডসে ৯টি মসজিদে ইসলামবিদ্বেষী চিঠি, আতঙ্কে মুসলিমরা
নেদারল্যান্ডসে ৯টি মসজিদে ইসলামবিদ্বেষী চিঠি, আতঙ্কে মুসলিমরা

নেদারল্যান্ডসের বিভিন্ন শহরে অন্তত ৯টি মসজিদে ঘৃণাপূর্ণ বার্তা পাঠানোর ঘটনা মুসলিম সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে। এসব চিঠিতে ছিল Read more

৩০ এপ্রিল সিলেট থেকে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: প্রধানমন্ত্রী
৩০ এপ্রিল সিলেট থেকে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: প্রধানমন্ত্রী

আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ সোমবার Read more

ইউক্রেনে ফের হামলা জোরদার করায় মার্কিন ও রাশিয়ার দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ইউক্রেনে ফের হামলা জোরদার করায় মার্কিন ও রাশিয়ার দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ইউক্রেনে আবারও রাশিয়ার হামলা জোরদার করায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করবেন। বৃহস্পতিবার মালয়েশিয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার Read more

মাইলস্টোন ট্র্যাজেডি: ডিএনএ পরীক্ষায় ৫ মরদেহের পরিচয় শনাক্ত
মাইলস্টোন ট্র্যাজেডি: ডিএনএ পরীক্ষায় ৫ মরদেহের পরিচয় শনাক্ত

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় বিকৃত হয়ে যাওয়া ৬ মরদেহ শনাক্তে ১১ জনের ডিএনএ নমুনা সংগ্রহ Read more

রাজশাহীতে সৎ ভাইকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
রাজশাহীতে সৎ ভাইকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

রাজশাহীর বাঘা উপজেলায় সৎ ভাই ছাদেক আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার প্রধান আসামি মো. কামাল হোসেনকে গভীর রাতে অভিযান Read more

টুঙ্গিপাড়ায় মধুমতি নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
টুঙ্গিপাড়ায় মধুমতি নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মধুমতী নদী থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন