বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে শেরপুর জেলার কতিপয় সাংবাদিকের বিরুদ্ধে।শুক্রবার (১১ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসারের অফিসিয়াল ফেসবুক পেজে “বকশীগঞ্জ ইউএনও এর কাছে শেরপুর জেলার কতিপয় সাংবাদিকের ১ কোটি টাকা চাঁদা দাবি ও বালু সিণ্ডিকেটের ৪০ লক্ষ টাকার বালু দাবি: নেপথ্যে মামলা ও আদালতের আগেই মিডিয়ার রায় ঘোষণা” শিরোনামে এক ফেসবুক পোস্টে ইউএনও মোঃ মাসুদ রানা এ দাবি করেন।একই পোস্টে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে মব ট্রায়ালের শিকার হয়েছেন বলেও দাবি করেন।ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, ২০২৩ শেরপুর জেলার সেপ্টেম্বর মাসে নালিতাবাড়ী উপজেলার ভ্রাম্যমাণ আদালতে ২৫ হাজার ঘনফুট বালু জব্দ করে আদালতে নিয়মিত মামলা দায়ের করেন ততকালীন ইউএনও মহোদয়। বালুর জিম্মাদার সংশ্লিষ্ট নায়েব সাহেব। আমি শেরপুর জেলার নালিতাবাড়ীতে যোগদান করি ২০২৪ এর মে মাসে। আদালত মামলা দায়েরের ১ বছর পর রায় দেয় এবং ৪৪ হাজার টাকার (ভ্যাট ব্যতিত) বিনিময়ে বালু ডাককারী গোলাপ মিয়াকে বালু বুঝিয়ে দেয়ার জন্য বালুর জিম্মাদারি নায়েব ও ওসি সাহেবকে আদেশ দান করে। আদেশ অনুযায়ী বালুর জিম্মাদার নায়েব সাহেব বালুর ডাককারীকে সমুদয় বালু বুঝিয়ে দেন যার রিসিভ সহ আছে। কিন্ত বালু ডাককারী গোলাপ ১ সপ্তাহ পর এসে জানান যে তিনি এ বালু নিবেন না, তিনি নালিতাবাড়ীর টু পয়েন্ট জিরো জিরো বালু নিবেন যে বালুর দাম ৪০ লক্ষ টাকা অন্যত্র আদালতের ব্যবস্থার কথা জানিয়ে চলে যান। ৪৪ হাজার টাকায় বালু কিনে ৪০ লক্ষ টাকার বালু নিতে চান গোলাপ।তিনি দাবি করেন, আমি নালিতাবাড়ী হতে বকশিগঞ্জ উপজেলায় ২০২৪ সালের ২২ ডিসেম্বর ইউএনও হিসেবে যোগদান করি। বকশীগঞ্জে যোগদানের ২ মাস পর শেরপুর জেলার কতিপয় সাংবাদিক মনগড়া একটি কাহিনি দিয়ে ৩য় পক্ষের মাধ্যমে আমাকে জানায় যে, আমি যেন শেরপুর জেলার কিছু সাংবাদিকদের ১ কোটি টাকা দিয়ে দেই। অন্যত্র তারা মিডিয়া ট্রায়াল করবে। আমি তাদেরকে ১ পয়সাও দেইনি। শুরু হয় বালু সিণ্ডিকেট ও হলুদ সাংবাদিকদের ষড়যন্ত্র। সম্প্রতি বালু ডাককারী গোলাপ মিয়ার আদালতে মামলা ও মিডিয়ায় ছবিসহ নিউজ দিয়ে আদালতের আগেই জনমনে রায় দিয়ে দিলো হলুদ মিডিয়াগুলো।তিনি আরো উল্লেখ করেন, সবার জানা থাকা দরকার শেরপুরের কিছু সাংবাদিক রয়েছে হলুদ সাংবাদিক যারা বালু সিণ্ডিকেট ও বালুর ঠিকাদার। তারা পত্রিকা ও টিভির প্রতিনিধি ক্রয় করে এ কাজগুলো করে থাকে। মূল ধারার কয়েকটি গণমাধ্যমে মূল ঘটনা জানার পরেও মিথ্যা তথ্য প্রকাশ করে মূল ঘটনা আড়াল করে, তাই সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্বারস্থ হলাম। হলুদ গণমাধ্যমের চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক বেশি শক্তিশালী তা প্রমাণ করার জন্য ঘটনাটি শেয়ার করার অনুরোধ রইলো।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জের হোসেনপুরে অষ্টমী স্নানে পুণ্যার্থীদের ঢল
কিশোরগঞ্জের হোসেনপুরে অষ্টমী স্নানে পুণ্যার্থীদের ঢল

হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব অষ্টমী স্নান উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে পুণ্যার্থীদের ঢল নেমেছে। পাপমোচনের আশায় দেশের Read more

বৃষ্টি নিয়ে সুসংবাদ দিল আবহাওয়া অফিস
বৃষ্টি নিয়ে সুসংবাদ দিল আবহাওয়া অফিস

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ৫ বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। বিভাগগুলো হচ্ছে- রংপুর, Read more

এবার পিএসএলে ‘বিশেষ নাম’ পেলেন মুস্তাফিজ
এবার পিএসএলে ‘বিশেষ নাম’ পেলেন মুস্তাফিজ

আইপিএলে ২০১৬ সালের আসরে টম মুডির কোচিংয়ে চ্যাম্পিয়ন হয় সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদের শিরোপাজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন বাংলাদেশ দলের তারকা Read more

ডাকসু ও হল সংসদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
ডাকসু ও হল সংসদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। খসড়া তালিকা থেকে বাদ Read more

ঢাকা-১৬ আসনে এনপিপির মনোনয়ন ফরম নিলেন তারিকুল ইসলাম সুমন
ঢাকা-১৬ আসনে এনপিপির মনোনয়ন ফরম নিলেন তারিকুল ইসলাম সুমন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ (রূপনগর-পল্লবী) আসনে দলীয় আম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রধান অঙ্গ সংগঠন Read more

গুলি করে হত্যা করা সেই ফিলিস্তিনি শিশুর লাশ এখনো ফেরত পায়নি পরিবার
গুলি করে হত্যা করা সেই ফিলিস্তিনি শিশুর লাশ এখনো ফেরত পায়নি পরিবার

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর এক সহায়তা বিতরণ কেন্দ্রে ত্রাণ নেওয়ার কিছুক্ষণ পরই আমির নামে এক শিশুকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন