ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইস্কাপ সিরাপ, গাঁজা জব্দ করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।বিজিবি জানায়, শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোড়কমন্ডল পূর্বটারী সীমান্ত এলাকায় গোরকমন্ডল ক্যাম্পের বিজিবি’র টহলদল বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ৫ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় বিজিবির ধাওয়া মাদক কারবারি ভারতের অভ্যান্তরে পালিয়ে যান।অন্যদিকে, শনিবার (২০ডিসেম্বর) ভোর সাড়ে ৪ টার দিকে একই উপজেলার অনন্তপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা নাগরাজ এলাকায় টহলদল পরিচালনার সময় সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ করে বিজিবি। ওই ব্যক্তি ৮৭ পিস ইস্কাপ ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়।পরে ইস্কাফ সিরাপগুলো  জব্দ করে ক্যাম্পে নিয়ে আসা হয় ।লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। চোরাচালান ও মাদক পাচার রোধে স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও বৃদ্ধি করা হয়েছে।”ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঁকখালী থেকে বালু লুট: যুবদল-বিএনপি নেতার ড্রেজার গুঁড়িয়ে দিল প্রশাসন
বাঁকখালী থেকে বালু লুট: যুবদল-বিএনপি নেতার ড্রেজার গুঁড়িয়ে দিল প্রশাসন

কক্সবাজার সদরের পূর্ব মুক্তারকুল এলাকায় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে দীর্ঘদিন ধরে বাঁকখালী নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু তুলছিলেন ইউনিয়ন যুবদলের Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অস্বীকৃতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অস্বীকৃতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর

লন্ডন সফরের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তবে Read more

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৩২, লেবাননে ২
ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৩২, লেবাননে ২

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলায় একদিনে আরও ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এছাড়া লেবাননে দখলদার বাহিনীর হামলায় Read more

জয়ের সেঞ্চুরিতে চট্টগ্রামের বড় জয়
জয়ের সেঞ্চুরিতে চট্টগ্রামের বড় জয়

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচে সিলেট বিভাগকে রানে পরাজিত করল চট্টগ্রাম বিভাগ। রোববার (৫ সেপ্টেম্বর) আগে ব্যাট করে মাহমুদুল হাসান Read more

নারায়ণগঞ্জে নালা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জে নালা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় নালা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (০১ মে) সকাল সাড়ে ৯টায় ফতুল্লার পশ্চিম শিহাচর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন