ফুটবল মাঠে খেলোয়াড় কিংবা কোচকে লাল কার্ড দেখানো সাধারণ ঘটনা হলেও, এবার এক বিরল ও অদ্ভুত ঘটনার সাক্ষী হলো ফুটবল বিশ্ব। স্কটল্যান্ডের চতুর্থ সারির পেশাদার লিগ ‘লিগ টু’-তে এক দর্শককেই মাঠ ছাড়ার নির্দেশ দেওয়া হলো লাল কার্ড দেখিয়ে।গত শনিবার (১০ জানুয়ারি) এডিনবার্গ সিটি ও স্টার্লিং অ্যালবিওনের মধ্যকার ম্যাচে এই নাটকীয় দৃশ্য ঘটেছে। ম্যাচে রাসেল ম্যাকলিনের হ্যাটট্রিকে স্টার্লিং ৪-১ গোলে জয় অর্জন করে। তবে ম্যাচের ৮৬ মিনিটে রেফারি জোশ হে বিশেষ নজর কাড়েন। গ্যালারিতে থাকা এক দর্শক ক্রমাগত ম্যাচে বিঘ্ন সৃষ্টি করায় রেফারি পকেট থেকে লাল কার্ড বের করে তার দিকে দেখিয়ে নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেন তাকে স্টেডিয়াম থেকে সরিয়ে নিতে।স্কটিশ সংবাদমাধ্যম ‘দ্য ন্যাশনাল’-এর প্রতিবেদনে বলা হয়েছে, রেফারি বিষয়টি কিছুটা হাস্যরসাত্মকভাবে করেছিলেন, যা স্টেডিয়ামের বাকি দর্শকদের মধ্যে হাসির খোরাক জোগায়। যদিও বাস্তবে ওই দর্শককে শেষ পর্যন্ত স্টেডিয়াম থেকে বের করা হয়েছে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে রেফারির এই ভঙ্গি দ্রুত ভাইরাল হয়ে যায়।স্টার্লিং অ্যালবিওন তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এই ঘটনার ছবি পোস্ট করলে শুরু হয় সমালোচনা ও বিতর্ক। একজন ফুটবল অনুরাগী লিখেছেন, ‘রেফারি বড়জোর নিরাপত্তারক্ষীদের বলতে পারতেন, দর্শককে লাল কার্ড দেখানো স্রেফ নিজেকে জাহির করার চেষ্টা।’অন্যদিকে এডিনবার্গের এক সমর্থক ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেন, ‘রেফারির উচিত ছিল নিজেকে লাল কার্ড দেখানো। হ্যান্ডবল মিস থেকে শুরু করে পেনাল্টি না দেয়া—পুরো ম্যাচে রেফারির সিদ্ধান্তগুলো হতাশাজনক ছিল।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ ২২ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২২ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করা হবে
দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করা হবে

চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে দেশে সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করার সিদ্ধান্ত Read more

বেনাপোলে প্রবীণ বিএনপি নেতা শাহাদত হোসেন মারা গেছেন
বেনাপোলে প্রবীণ বিএনপি নেতা শাহাদত হোসেন মারা গেছেন

বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের সাবেক বিএনপির সভাপতি প্রবীণ নেতা শাহাদত হোসেন মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন Read more

নোয়াখালীতে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যানকে অপসারণ
নোয়াখালীতে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যানকে অপসারণ

নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.আবু বাহারকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়িত্ব থেকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া Read more

রোগী সেজে পুঠিয়া হাসপাতালে দুদক, খোঁজ মিলল নানা অনিয়মের
রোগী সেজে পুঠিয়া হাসপাতালে দুদক, খোঁজ মিলল নানা অনিয়মের

রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গোপন অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রবিবার (২৫ মে) Read more

জাকসু নির্বাচনে শিক্ষিকার মৃত্যু নিয়ে জামায়াত আমিরের বার্তা
জাকসু নির্বাচনে শিক্ষিকার মৃত্যু নিয়ে জামায়াত আমিরের বার্তা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের দায়িত্বপালনকালে জান্নাতুল ফেরদৌস নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি নির্বাচনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন