দীর্ঘ প্রতিক্ষার পর আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। শক্তিশালী এ তিন দেশ রোববার (২১ সেপ্টেম্বর) প্রায় একই সময় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ঘোষণা করে।একইদিনে ফিলিস্তিনকে তিন দেশের স্বীকৃতির ব্যাপারে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র কখনো গঠিত হবে না।ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, “৭ অক্টোবরের ভয়াবহ হত্যাকাণ্ডের পর যেসব দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তাদের প্রতি আমার স্পষ্ট বার্তা— আপনারা সন্ত্রাসবাদকে অনেক বড় পুরস্কার দিচ্ছেন। এটি হবে না। জর্ডানের পশ্চিমদিকে কোনো ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে না।”ফিলিস্তিনের পশ্চিমতীরে তার নেতৃত্বে ইহুদি বসতি স্থাপন দ্বিগুণ হয়েছে বলেও গর্ব করেন যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক ও জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন থেকে ফিরে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির জবাব দেওয়া হবে বলেও হুমকি দেন নেতানিয়াহু।তিনি বলেন, “একটি সন্ত্রাসী রাষ্ট্রকে আমাদের ওপর চাপিয়ে দেওয়ার সাম্প্রতিক প্রচেষ্টার জবাব আমি যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসার পর দেওয়া হবে।”“অপেক্ষা করুন”— যোগ করেন নেতানিয়াহু।এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার আনুষ্ঠানিক ঘোষণায় বলেন, “শান্তি ও দ্বি-রাষ্ট্র সমাধান পুনরুজ্জীবিত করতে আমি আজ অসাধারণ এ দেশের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করছি যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।”অপরদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, “কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। একইসঙ্গে ফিলিস্তিন এবং ইসরায়েলের জন্য একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠনে অংশীদারিত্বের প্রতিশ্রুতি দিচ্ছে।”সূত্র: টাইমস অব ইসরায়েলএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও ৪০
গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও ৪০

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। সেখানে একদিনে নতুন করে আরও কমপক্ষে ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) গাজার Read more

আগামীকাল ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
আগামীকাল ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামীকাল শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৪ ঘণ্টা ঢাকার বিভিন্ন Read more

যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১
যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

যশোরে বিকাশের এক এজেন্টের দোকানে চুরির অভিযোগে গণপিটুনিতে শামীম হোসেন (৩৫) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত গভীর Read more

তিন বোনের একমাত্র ভাই হত্যার বিচার চেয়ে বোনদের আহাজারি
তিন বোনের একমাত্র ভাই হত্যার বিচার চেয়ে বোনদের আহাজারি

তিন বোনের আদরের একমাত্র ছোট ভাই আমির হামজা। পড়াশোনা করত মাদ্রাসায়। পরিবারের স্বপ্ন ছিল বড় হয়ে সে হাল ধরবে, বোনদের Read more

শ্রীপুরে জলাবদ্ধতায় তিন শতাধিক পরিবার
শ্রীপুরে জলাবদ্ধতায় তিন শতাধিক পরিবার

গাজীপুরের শ্রীপুরে টানা বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন উপজেলার বাগমারা গ্রামের তিন শতাধিক পরিবার। বসতবাড়ি ও রাস্তাঘাটে পানি Read more

ইসরায়েলের দৌরাত্ম্য ঠেকাতে মিশরের ৪০ হাজার সেনা মোতায়েন
ইসরায়েলের দৌরাত্ম্য ঠেকাতে মিশরের ৪০ হাজার সেনা মোতায়েন

অবরুদ্ধ গাজায় ইসরায়েলের সম্ভাব্য দখল অভিযান ও ফিলিস্তিনিদের উত্তর সিনাইয়ে ঠেলে দেয়ার আশঙ্কায় সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে মিসর। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন