চলমান ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ নিয়ে সরব হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের বিনোদন অঙ্গনের তারকারা। এবার এ তালিকায় নাম উঠেছে দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ, সত্যরাজ এবং চলচ্চিত্র নির্মাতা ভেত্রিমারন। দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ ফিলিস্তিনে হত্যাকাণ্ডের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও দায়ী করলেন। সম্প্রতি চেন্নাইয়ে ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে তারা নিজেদের অবস্থান স্পষ্ট করেন।বক্তব্যে প্রকাশ রাজ বলেন, ‘যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলাকে রাজনীতি বলা হয়, তবে হ্যাঁ, এটা রাজনীতি। আর আমরা কথা বলবই। যুদ্ধ শেষ হয়ে যাবে, নেতারা হাত মেলাবেন, কিন্তু কোনো মা তার সন্তানকে, কোনো স্ত্রী তার স্বামীকে আর কোনো শিশু তার বাবাকে ফেরত পাবে না। এই সত্যকে কেউ বদলাতে পারবে না।’ইসরায়েলের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করে তিনি আরও বলেন, ‘বর্তমানে ফিলিস্তিনে যে অবিচার চলছে, তার জন্য শুধু ইসরায়েল নয়, আমেরিকাও দায়ী। আর নরেন্দ্র মোদির নীরবতাও সমানভাবে দায়ী।’অভিনেতা সত্যরাজ বলেন, ‘গাজায় দখলদার ইসরায়েলের হত্যাকাণ্ড মানবতাবিরোধী অপরাধ। কীভাবে আবাসিক এলাকায় বোমা ফেলা হয়? হাসপাতাল-স্কুলে হামলা চালানো হয়? মানবতা কোথায় গেল?’চলচ্চিত্র নির্মাতা ভেত্রিমারনও একই সুরে বলেন, ‘ফিলিস্তিনে আগ্রাসন আসলে পরিকল্পিত হত্যাকাণ্ড। শিশু, নারী, সাধারণ মানুষ, কারও জন্যই নিরাপদ জায়গা নেই গাজায়।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অর্ধশতাধিক রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
অর্ধশতাধিক রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

মাদক চোরাকারবারি এবং তাদের সন্দেহভাজন রাজনৈতিক মিত্রদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে মেক্সিকোর অন্তত ৫০ জন রাজনীতিবিদ এবং সরকারি Read more

অস্ট্রিয়ার স্কুলে গুলি করে শিক্ষক-শিক্ষার্থীসহ ৮ জনকে হত্যা
অস্ট্রিয়ার স্কুলে গুলি করে শিক্ষক-শিক্ষার্থীসহ ৮ জনকে হত্যা

পশ্চিম ইউরোপের রাষ্ট্র অস্ট্রিয়ার গ্রাৎস শহরের একটি উচ্চমাধ্যমিক স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় শিক্ষক-শিক্ষার্থীসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে Read more

উল্লাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ১৯ নেতাকর্মীর পদত্যাগ
উল্লাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ১৯ নেতাকর্মীর পদত্যাগ

সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলংগা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ১৯ নেতাকর্মী পদত্যাগ করেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হরিণচড়া একটি রেস্টুরেন্টে Read more

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা, বাদ পড়লেন যারা
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা, বাদ পড়লেন যারা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন Read more

ফের ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল হামলা, বেজে উঠলো সাইরেন
ফের ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল হামলা, বেজে উঠলো সাইরেন

ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির সাম্প্রতিক মিসাইল হামলার জবাবে দেশটিতে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে ফের ইসরায়েলে Read more

নবীনগরে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু
নবীনগরে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গ্রামে মায়ের মৃত্যুর পঞ্চম দিনে কুলখানির প্রস্তুতিকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মো. Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন