চাঁদপুরের ফরিদগঞ্জে ডিগ্রি না থাকা সত্ত্বেও ‘ডাক্তার’ উপাধি ব্যবহার করায় রিপন চন্দ্র দে নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার পরিচালিত অবৈধ ‘মিলন মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ সিলগালা করা হয়েছে।বুধবার (৪ জুন) বিকেলে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া।উপজেলা প্রশাসন থেকে জানানো হয়, রিপন চন্দ্র দে নিজের বাড়িতে দীর্ঘদিন ধরে ‘মিলন মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন। তার এই প্রতিষ্ঠানের কোনো সরকারি অনুমোদন ছিল না।এছাড়া সেখানে কোনো ডিগ্রিধারী চিকিৎসক, দক্ষ নার্স, ল্যাব সহকারী বা প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ানও ছিলেন না। তবুও নিয়মিত বিভিন্ন রোগ নির্ণয় পরীক্ষা, চিকিৎসাসেবা এবং অস্ত্রোপচার কার্যক্রম পরিচালনা করা হতো। স্পর্শকাতর চিকিৎসা ডেলিভারি করার মতো অভিযোগ পাওয়া যায়।এসময় ভ্রাম্যমাণ আদালতে অংশ নেওয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান জুয়েল বলেন, ‘রিপন চন্দ্র দে একজন ডিগ্রিহীন ব্যক্তি, অথচ নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে প্রতারণা করে রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন। তার প্রতিষ্ঠানটিও সম্পূর্ণ অবৈধভাবে পরিচালিত। এ ধরনের ভুয়া চিকিৎসা কার্যক্রম মানুষের জীবনের জন্য হুমকিস্বরূপ।’ তিনি আরও বলেন, ‘অবৈধ ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’ভ্রাম্যমাণ আদালতে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুমন ভৌমিক ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হিট প্রজেক্ট প্রাপ্ত যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের দুই শিক্ষককে সংবর্ধনা প্রদান
হিট প্রজেক্ট প্রাপ্ত যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের দুই শিক্ষককে সংবর্ধনা প্রদান

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে হায়ার এডুকেশন এক্সেলারেশন অ্যান্ড টেকনোলজি (হিট) প্রজেক্ট প্রাপ্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) দুই শিক্ষককে Read more

এক নারীকে স্ত্রী দাবি করা সেই দুই পুরুষের জামিন
এক নারীকে স্ত্রী দাবি করা সেই দুই পুরুষের জামিন

ভালোবাসার টানাপোড়েন যেন নাটকীয় দৃশ্যের জন্ম দিল যশোরে। এক নারীকে ঘিরে দুই স্বামীর আবেগঘন টানাহ্যাঁচড়ার পর অবশেষে আদালত তাদের দুজনকেই Read more

বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে ওপেক ফান্ড
বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে ওপেক ফান্ড

বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ওএফআইডি)। ‘স্ট্রেংথেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্নেন্স প্রোগ্রাম’-এর আওতায় Read more

এশিয়া কাপ খেলতে ভারতে বাংলাদেশ হকি দল
এশিয়া কাপ খেলতে ভারতে বাংলাদেশ হকি দল

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে শেষ মুহূর্তে এএইচএফ মেনস হকি এশিয়া কাপ থেকে সরে দাঁড়িয়েছে পাকিস্তান। তাদের অনুপস্থিতিতে সুযোগ এসে যায় বাংলাদেশের Read more

খালেদা জিয়ার সাক্ষাৎকার নিয়ে মধুর স্মৃতিচারণে আসিফ নজরুল
খালেদা জিয়ার সাক্ষাৎকার নিয়ে মধুর স্মৃতিচারণে আসিফ নজরুল

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রথম সাক্ষাৎকারের স্মৃতিসহ দীর্ঘ রাজনৈতিক ও ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে Read more

ভোলায় জেলেদের হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আহত ১৫
ভোলায় জেলেদের হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আহত ১৫

মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে অভিযান চলাকালীন সময়ে অসাধু জেলেদের হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তাসহ ১৫ জন আহত হয়েছেন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন