‎চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে জামাল (৪৫) নামে জামায়াতে ইসলামীর এক কর্মী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন নাছির (৪৫) নামে এক কর্মী। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার শাহনগর এলাকার দিঘীর পাড়ে এ ঘটনা ঘটে।‎‎নিহত জামাল বশরত আলী মিস্ত্রির বাড়ীর বাসিন্দা মো. ইউচুপের ছেলে। আহত নাছির একই এলাকার ইউনুছের ছেলে। তবে কারা বা কী কারণে তাদের ওপর গুলি চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।‎‎প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জামাল ও নাছির ইসলামীয়া বাজার থেকে হেটে এসে দিঘীর পাড়ে দাঁড়ান। তাদের পিছন থেকে মোটরসাইকেল যোগে দুইজন দুর্বৃত্ত এসে গুলি ছুড়ে চলে যান। গুলিতে ঘটনাস্থলে জামাল নিহত হন। অন্যজনকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।‎জামায়াতে ইসলামী ফটিকছড়ি থানা আমির নাজিম উদ্দীন ইমু বলেন, “সন্ত্রাসীদের গুলিতে আমাদের এক কর্মী নিহত এবং একজন আহত হয়েছেন,আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি, সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য প্রশাসনের নিকট জোর দাবি করছি এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি করছি।’‎‎হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘লেলাংয়ে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। একজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। অন্য একজনের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধাওয়া খেয়ে সেনা ক্যাম্পে আশ্রয় নিল ভুয়া পুলিশ, অতঃপর..
ধাওয়া খেয়ে সেনা ক্যাম্পে আশ্রয় নিল ভুয়া পুলিশ, অতঃপর..

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সোনাপুর মোড় এলাকায় থেকে এক ভূয়া পুলিশকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২ টায় Read more

গেট বন্ধ করে দেওয়ায় কেউ বের হতে পারেনি, অভিযোগ স্বজনদের
গেট বন্ধ করে দেওয়ায় কেউ বের হতে পারেনি, অভিযোগ স্বজনদের

রাজধানীর মিরপুরের রূপনগরে একটি গার্মেন্টস ও একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন কেউ Read more

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার

মসজিদে পড়তে আসা ১৭ বছরের এক কিশোরী প্রতিবন্দ্বীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ইমামের নাম আব্দুল করিম (৪২। Read more

ইশরাককে ‘ম্যাচিওর’ রাজনীতি করার আহ্বান সারজিসের
ইশরাককে ‘ম্যাচিওর’ রাজনীতি করার আহ্বান সারজিসের

ইশরাক হোসেন আবেগে এনসিপির বিষয়ে মন্তব্য করেছেন, তাকে ‘ম্যাচিওর’ রাজনীতি করার আহ্বান জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন