চট্টগ্রামের ফটিকছড়িতে নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ আচরণের অভিযোগে ‘কারণ দর্শানো’র নোটিশ পেয়েছেন ছাত্রদল নেতা মহিন উদ্দিন মেসি। ইতোমধ্যে ‘কুরুচিপূর্ণ’ ভিডিওটি সর্বত্র ছড়িয়ে পড়লে জেলা ছাত্রদলের পক্ষে তাঁকে এ নোটিশ দেওয়া হয়।মহিন উদ্দিন ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের বর্তমান আহ্বায়ক। তাঁর বাড়ি নাজিরহাট পৌরসভায়। এর আগেও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়ে হাইকমান্ড তাকে ব্যাখ্যা চাওয়া এবং তলব করেছিলেন।গত রবিবার (২৭ এপ্রিল) চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম স্বাক্ষরিত নোটিশটি মহিন উদ্দীন পেয়েছেন বলে স্বীকার করে তিনি বলেন, ‘কুরুচিপূর্ণ আচরণের অভিযোগটি আমার বিরুদ্ধে সম্পূর্ণ অপপ্রচার। আমি ইতোমধ্যে নোটিশের মৌখিক জবাব দিয়েছি। শীঘ্রই লিখিত পূর্ণাঙ্গ জবাব দেব।’এর আগে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল সভাপতি জাহিদুল আফছার ভূঁইয়া জুয়েল ও সম্পাদক মনিরুল আলম জনি বিষয়টি আমলে নেন। দীর্ঘ পর্যবেক্ষণ শেষে দপ্তর থেকে পাঠানো নোটিশে জানানো হয়, উপজেলা ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে মূল সংগঠনের সদস্য সচিবের বিরুদ্ধে কুরুচিপূর্ণ শ্লোগান দিয়ে মিছিল করেছেন। সহযোগী সংগঠনের দায়িত্বে থেকে মূল সংগঠন বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে আপনার আচরণ ও ব্যবহার সংগঠন বিরোধী। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, মর্মে তাঁকে ৫ দিনের সময় বেঁধে দেন। নোটিশে ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি-সম্পাদকের কাছে লিখিত ব্যাখা প্রদানের নির্দেশ দেন।’ভাইরাল ভিডিওতে দেখা যায়, শ-খানেক উপজেলা ছাত্রদলের নেতাকর্মী মিছিল সহকারে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণকালে ‘জহির আজমের গালে গালে জুতা মারো তালে তালে।’ শ্লোগানটি দিয়ে সামনের দিকে এগোতে থাকেন। এসময় কুরুচিপূর্ণ এই শ্লোগানটি একাধিকবার সমস্বরে বলতে শোনা যায়। জহির আজম চৌধুরী উপজেলা বিএনপির বর্তমান সদস্য সচিব। এসময় মিছিলে উপজেলা বিএনপির এক পক্ষের নেতা উত্তরজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. সরোয়ার আলমগীরের পক্ষে নান্দনিক নানা শ্লোগানও দিতে দেখা যায়। অভিযোগের বিষয়ে উপজেলা ছাত্রদলের আহবায়ক মহিন উদ্দিন বলেন, ‘ভিডিওতে কে বা কারা এসব শ্লোগান দিয়েছেন আমি জানি না। এসময় মিছিলে অনেক বহিরাগতও ছিলেন। দলের আদর্শিক একজন কর্মী হিসেবে আমি এমন আচরণ করতে পারিনা। তবে এটি যারাই করেছে অবশ্যই নিন্দনীয়। আমাকে রাজনৈতিকভাবে হেয় করতে এসব আমার বিরুদ্ধে অপপ্রচার। আমি এ বিষয়ে জেলায় যথাযথ লিখিত জবাব দেব।’জানতে চাইলে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল সভাপতি জাহিদুল আফছার ভূঁইয়া জুয়েল বলেন, ‘ভিডিওটি আমরা দেখেছি। একজন জৈষ্ঠ্য নেতার বিরুদ্ধে কুরুচীপূর্ণ আচরণ বিষয়টি খুবই আপত্তিকর ও বিব্রতকর। নোটিশের যথাযথ জবাব না পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যস্থা নেওয়া হবে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইনকিলাব মঞ্চ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইনকিলাব মঞ্চ

আগামীর কর্মসূচি ও দাবি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। তারা জানিয়েছে, সোমবার দুপুরে আগামীর কর্মসূচি ও দাবি Read more

রাজধানীতে পাওনা টাকা চাইতে গিয়ে খুন হলেন যুবক
রাজধানীতে পাওনা টাকা চাইতে গিয়ে খুন হলেন যুবক

ঢাকার শ্যামপুরে পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে সজীব হোসেন (৩৫) নামে একজন নিহত হয়েছেন। তিনি পেশায় গাড়ির মেকানিক ছিলেন।সোমবার (১৩ Read more

এক পরিবারের গল্পের সমাপ্তি, খোঁড়া হলো ৪ কবর
এক পরিবারের গল্পের সমাপ্তি, খোঁড়া হলো ৪ কবর

ঈদের আনন্দ শেষে কর্মস্থলে ফেরার পথেই সমাপ্ত হলো এক পরিবারের জীবনের গল্প। কুমিল্লার কালাকচুয়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষক Read more

তারকা ফুটবলারকে ছাড়াই ব্রাজিলের দল ঘোষণা করবেন আনচেলত্তি
তারকা ফুটবলারকে ছাড়াই ব্রাজিলের দল ঘোষণা করবেন আনচেলত্তি

আগমী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বিশ্বকাপ বাছায়ের ম্যাচে চিলি ও বলিভিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল।  এ দু’টি ম্যাচকে সামনে রেখে আগামী সপ্তাহের Read more

চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তলসহ যুবদল নেতা গ্রেপ্তার
চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তলসহ যুবদল নেতা গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ চুয়াডাঙ্গা পৌর যুবদলের সিনিয়র যুগ্ন-আহ্বায়ক লিমন আলীকে (৪০) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। লিমন আলী চুয়াডাঙ্গা পৌর যুবদলের Read more

আনন্দ মিছিলে মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবদল নেতা
আনন্দ মিছিলে মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবদল নেতা

গাজীপুরের কাপাসিয়ায় জুলাই আন্দোলনের প্রথম বর্ষপূর্তি উদযাপনের আনন্দ মিছিলে যোগ দিয়েই হৃদরোগে আক্রান্ত হয়ে যুবদল নেতা মোস্তাক আহমেদের (৪৫) মৃত্যু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন