ভুয়া ফটোকার্ড ব্যবহার করে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।বাংলাফ্যাক্ট জানায়, গত ১৮ অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পর ফেসবুকে যমুনা টিভির লোগো ও ডিজাইন ব্যবহার করে একটি ভুয়া ফটোকার্ড ছড়ানো হয়। তাতে দাবি করা হয়, প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিদেশি কোম্পানিকে দেওয়া হবে পরিচালনার জন্য।’বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এ ধরনের কোনো ফটোকার্ড বা সংবাদ যমুনা টিভি প্রকাশ করেনি এবং শফিকুল আলমও এমন মন্তব্য করেননি। যমুনা টিভির ফেসবুক পেজ ও ওয়েবসাইটেও ওই মন্তব্য সংক্রান্ত কোনো সংবাদ পাওয়া যায়নি। এমনকি অন্য কোনো গণমাধ্যমেও তার এমন বক্তব্যের উল্লেখ নেই।এ ছাড়া, যমুনা টিভির ফটোকার্ডের ডিজাইন ও টেক্সট ফন্টের সঙ্গে অপপ্রচারের উদ্দেশে ছড়ানো ফটোকার্ডটির পার্থক্য রয়েছে বলে জানায় বাংলাফ্যাক্ট।যমুনা টিভির নিউ মিডিয়া বিভাগের সম্পাদক রুবেল মাহমুদ বলেন, ‘ফটোকার্ডটি ভুয়া। ফন্ট আমাদের ডিজাইনের সঙ্গে মেলে না।’বাংলাফ্যাক্টের তথ্যমতে, গত এক বছর ধরে ভারতীয় গণমাধ্যম এবং দেশটি থেকে পরিচালিত কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম এবং এ দেশের বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে গুজব, ভুয়া খবর ও অপতথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব ভুয়া তথ্যের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনগুলোকে লক্ষ্য করে অপপ্রচার চালানো হচ্ছে।ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য ইতোমধ্যে শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট। প্রতিষ্ঠানটি বাংলাদেশে গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধে কাজ করছে এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে সচেষ্ট রয়েছে।সূত্র : বাসসইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদের শুভেচ্ছা জানালেন মুজতবা খামেনি
ঈদের শুভেচ্ছা জানালেন মুজতবা খামেনি

পবিত্র ঈদুল ফিতর ও নতুন সৌর বছর উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ইরানের ইসলামী প্রজাতন্ত্রের তৃতীয় সর্বোচ্চ নেতা Read more

বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দিচ্ছে সরকার
বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দিচ্ছে সরকার

জুলাই আন্দোলন স্মরণে সরকারি উদ্যোগের অংশ হিসেবে আগামী ১৮ জুলাই গ্রাহকদের বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ Read more

মাদুরোর মতো আরও যাদের আটক করেছে যুক্তরাষ্ট্র
মাদুরোর মতো আরও যাদের আটক করেছে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলায় সরাসরি সামরিক হস্তক্ষেপ করে দেশটির প্রধানমন্ত্রী নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র।শনিবার (৩ Read more

ট্রাম্পকে নোবেল না দেওয়ায় এ পুরস্কারের সম্মান ও কর্তৃত্ব কমে গেছে: পুতিন
ট্রাম্পকে নোবেল না দেওয়ায় এ পুরস্কারের সম্মান ও কর্তৃত্ব কমে গেছে: পুতিন

রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জটিল আন্তর্জাতিক সংকট সমাধানে ‘অতি আপ্রাণ প্রচেষ্টা’ করছেন।শুক্রবার পুতিন দূশানবে অনুষ্ঠিত Read more

টানা হারে নোয়াখালীর সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ সৌম্যের
টানা হারে নোয়াখালীর সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ সৌম্যের

বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথমবার অংশ নিয়ে কঠিন সময় পার করছে নোয়াখালী এক্সপ্রেস। টুর্নামেন্টে পা রাখার পর এখনো জয়ের স্বাদ পায়নি Read more

কিশোরগঞ্জে ঘাটের সড়ক তলিয়ে ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগ চরমে
কিশোরগঞ্জে ঘাটের সড়ক তলিয়ে ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগ চরমে

গত কয়েকদিনের ভারী বর্ষণের কারণে কিশোরগঞ্জের হাওরের ধনুসহ বিভিন্ন নদ-নদীতে পানি বাড়তে শুরু করেছে। বিভিন্ন ফেরিঘাটে পানি উঠে যাওয়ায় ইতোমধ্যেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন