যশোরে প্রেম করে বিয়ে করার জেরে পারভেজ হোসেন (৩৫) নামে এক যুবককে নির্যাতনের পর মুখে বিষ ঢেলে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর অভিযোগ, শনিবার (৩০ আগস্ট) মামলার হাজিরা দিতে আসলে তার স্ত্রীর বাবা-মা মিলে এ ঘটনা ঘটিয়েছে। পারভেজ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তিনি চট্টগ্রামের কর্ণফুলী থানার উত্তর বন্দরের মহিউদ্দিন চৌধুরীর ছেলে। ভুক্তভোগী পারভেজ জানান, যশোর শহরের নীলগঞ্জ এলাকার লুৎফর শিকদারের মেয়ে চাঁদনী আক্তার লতাকে ৭ মাস আগে প্রেম করে বিয়ে করেন। কিন্তু বিয়ে মেনে নিতে নারাজ তার পরিবার। ঘটনা ভিন্নখাতে নিতে চাঁদনীর বাবা অপহরণের মামলা দায়ের করেছেন। পারভেজ আরও জানান, মামলার হাজিরা দেওয়ার জন্য শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে তিনি যশোর আসেন। এ সময় যশোর ভিসা অফিসের সামনে পেয়ে চাঁদনীর বাবা ও মা তাকে মারধর করে। পরে তাকে হত্যার উদ্দেশ্যে মুখে বিষ ঢেলে দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, ভর্তির সময় পারভেজের অবস্থা গুরুতর ছিল। পুরুষ মেডিসিন ওয়ার্ডে তার চিকিৎসাসেবা চলছে। এই বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য কোতোয়ালি মডেল থানার ওসির মুঠোফোনে একাধিকবার কল করা হলেও রিসিভ করেননি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিঙ্গাপুরে পৌঁছেছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
সিঙ্গাপুরে পৌঁছেছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে অবতরণ করেছে। সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৫টা Read more

চলিতেছে সার্কাস: উমামা ফাতেমা
চলিতেছে সার্কাস: উমামা ফাতেমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল নিয়ে মধ্যরাতে ফেসবুক পোস্ট দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী Read more

চট্টগ্রামে নারী ও শিশুসহ ৪০ রোহিঙ্গা আটক
চট্টগ্রামে নারী ও শিশুসহ ৪০ রোহিঙ্গা আটক

চট্টগ্রামের সীতাকুণ্ডে নারী-শিশুসহ ৪০ জন রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। সোমবার (১২ মে) বেলা সাড়ে ১১ টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের Read more

মাদারীপুর ওষুধ ব্যবসায়ীর চার দফা দাবিতে মানববন্ধন
মাদারীপুর ওষুধ ব্যবসায়ীর চার দফা দাবিতে মানববন্ধন

ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ক্যামিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি মাদারীপুর জেলা শাখা।বৃহস্পতিবার (২২) সকালে Read more

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় ভুগছে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় ভুগছে  পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার কবলে পড়ে রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফলে হাসপাতালটিতে সেবা নিতে এসে ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগী ও Read more

রাজধানীতে হালকা বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
রাজধানীতে হালকা বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় আজ দিনের তাপমাত্রা আগের তুলনায় কিছুটা কমতে পারে। একইসঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন