প্রেমিকের সঙ্গে দেখা বাড়ি রংপুরের উদ্দেশ্যে হবিগঞ্জ থেকে যাত্রা করে ১০ম শ্রেণির এক ছাত্রী। বাসে ঘুমিয়ে পড়ায় ভুল করে ঢাকায় এসে বিপাকে পড়ে সে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ অন্য যাত্রীর ফোনকলে উদ্ধার হয় কিশোরীটি।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রেমিকের সেঙ্গে দেখা করতে বাড়িতে না জানিয়ে রংপুরের উদ্দেশ্যে বাসে রওনা দেয় হবিগঞ্জের ওই কিশোরী। গাজীপুর নেমে সেখান থেকে অন্য বাসে রংপুর যাওয়ার কথা ছিল তার। কিন্তু ঘুমে থাকায় সে গাজীপুর নামতে পারেনি। গভীর রাতে ঢাকার মহাখালী এসে পৌঁছে।  সব যাত্রী নেমে গেলেও কিংকর্তব্যবিমূঢ় কিশোরী বাসে থেকে যায়। এরপর বাসের স্টাফরা কিশোরীকে নানা জেরা করতে থাকেন। এমন পরিস্থিতি দেখে দিবাগত রাত ৩টার দিকে অন্য এক বাস যাত্রী জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল দেন। তিনি জানান, হবিগঞ্জ থেকে ঢাকাগামী এনা বাসের বাসের যাত্রী ছিলেন তিনি। মহাখালী বাসটার্মিনালে পৌঁছার পর সব যাত্রী বাস থেকে নেমে গেলেও এক কিশোরী বাসের ভেতর রয়ে গেছে। বাসের চালক ও স্টাফরা হয়তো মেয়েটির সঙ্গে খারাপ কিছু করতে পারে এমন আশঙ্কার কথা জানান বাসযাত্রী। ৯৯৯-এর কলটেকার কনস্টেবল সালমান তাৎক্ষণিকভাবে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানান। তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধারের পর থানায় নিয়ে আসে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, থানা থেকে কিশোরীর অভিবাবকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তারা ঢাকা পৌঁছালেই কিশোরীকে হস্তান্তর করা হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গণতন্ত্র ফেরাতে নির্বাচনই একমাত্র পদ্ধতি: মঈন খান
গণতন্ত্র ফেরাতে নির্বাচনই একমাত্র পদ্ধতি: মঈন খান

বিএনপি দেশে যত দ্রুত সম্ভব গণতন্ত্র ফেরাতে চায় জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, সেটি ফেরাতে Read more

হাসিনা সরকারের নজরদারি সরঞ্জাম ক্রয় খতিয়ে দেখতে তদন্ত কমিটি
হাসিনা সরকারের নজরদারি সরঞ্জাম ক্রয় খতিয়ে দেখতে তদন্ত কমিটি

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় দেশে নজরদারির সরঞ্জাম ক্রয় করার বিষয় খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে সরকার। প্রধান উপদেষ্টার Read more

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ স্থলে হামলার প্রতিবাদে উত্তাল ভোলা
গোপালগঞ্জে এনসিপির সমাবেশ স্থলে হামলার প্রতিবাদে উত্তাল ভোলা

গোপালগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের গাড়িবহর এবং সমাবেশ স্থলে হামলার প্রতিবাদে Read more

নেত্রকোনায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
নেত্রকোনায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

নেত্রকোনার কলমাকান্দায় ঈদে খালার বাড়িতে বেড়াতে এসে মঙ্গলেশ্বরী নদীতে ডুবে পাঁচ বছর বয়সের মুজাহিদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (১৩ Read more

চরফ্যাশনে বজ্রপাতে রিকশা চালকের মৃত্যু
চরফ্যাশনে বজ্রপাতে রিকশা চালকের মৃত্যু

ভোলার চরফ্যাশনে বজ্রপাতে মো. আবদুর রব (৬০) নামের এক রিকশা চালকের মৃত্যু হয়েছে।সোমবার (২১ এপ্রিল) বিকালে জাহানপুর ইউনিয়নের ৪ নম্বর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন