কিশোরগঞ্জের হোসেনপুরে মর্ডান জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে মায়ের ইনজেকশন ভুল করে নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে।গতকাল রবিবার (৮ জুন) বিকালে হোসেনপুর মর্ডান জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হলে রোগীর স্বজনরা বিক্ষোভ শুরু করে, এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো হাসপাতালজুড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়।জানা যায়, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে নবজাতকের মা তন্নী আক্তার (২০) হাসপাতালে ভর্তি হন। দুপুর ১টায় সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান জন্ম দেন। সিজার পরিচালনা করেন ডা. শাহিন সুলতানা মিরা এবং এনেস্থেসিয়া দেন ডা. আশরাফুল। সিজারের পর মায়ের রক্তের গ্রুপ অনুযায়ী চিকিৎসক NTD ইনজেকশন আনতে বলেন। পরে তন্নীর স্বামী রুবেল মিয়া ইনজেকশনটি কিনে এনে হাসপাতালের নার্স স্বপ্না আক্তারের হাতে তুলে দেন। কিছুক্ষণের জন্য বাইরে গেলে ফিরে এসে দেখেন, সেই ইনজেকশন ভুল করে তার নবজাতক সন্তানকে পুশ করে দেওয়া হয়েছে। ভুল ইনজেকশন দেওয়ার সময় ছিল বিকেল সাড়ে ৪টা। এরপর থেকেই নবজাতকের শারীরিক অবস্থা অবনতির দিকে যেতে থাকে। তৎক্ষণাৎ হাসপাতালের পরিচালক তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে রেফার করেন। এদিকে ঘটনার পরপরই নবজাতকের স্বজনেরা প্রতিবাদ শুরু করেন, যা দ্রুত বিক্ষোভে রূপ নেয়। উত্তপ্ত পরিস্থিতিতে পুলিশ এসে ভেতরের পরিবেশ শান্ত করেন। তবে পরিবারের সদস্যরা শঙ্কায় আছেন ইনজেকশনের প্রভাব নিয়ে। তারা এই চরম গাফিলতির সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন।তন্নীর স্বামী রুবেল মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি নার্সকে ইনজেকশন এনে দিয়েছি। দিয়ে আমি বাহিরে চলে যায় এসে দেখি নার্স বাচ্চাকে ইনজেকশন দিয়ে দিয়েছে। জিজ্ঞেস করলে বলে, ডাক্তার বলেছে দিতে! এত বড় ভুল কীভাবে হয় তাদের। একজন নার্স নিয়োগ দেওয়ার সময় কি কিছুই যাচাই করা হয় না?এ বিষয়ে জানতে হাসপাতালের পরিচালক ডা. শাহিন সুলতানা মিরার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে অফ ক্যামেরায় ঘটনার সত্যতা স্বীকার করেন এবং বলেন, ‘এটি একটি ভুল হয়েছে। নার্স ভুল করেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে আশপাশের লোকজনের অভিযোগ, এমন ভুল চিকিৎসা এই হাসপাতালে প্রায়ই ঘটে।এ বিষয়ে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. অভিজিত শর্ম্মার সঙ্গে ফোনে কথা হলে তিনি সময়ের কণ্ঠস্বরকে জানান, শিশুটি সুস্থ হয়ে উঠলে এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভারপ্রাপ্ত পরিচালক ডা. হেলিশ রঞ্জন সরকার বলেন, এই ভুলটি গুরুতর। চিকিৎসকদের আরও সচেতন হওয়া দরকার ছিল। তবে এমন ঘটনার পর নবজাতকের রিস্ক ফ্যাক্ট রয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টেকনাফে ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ আটক ৩
টেকনাফে ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ আটক ৩

কক্সবাজারের টেকনাফে ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)–১৫। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের Read more

চাপের মুখে পশ্চিম তীর দখলের বিল স্থগিতের নির্দেশ নেতানিয়াহুর
চাপের মুখে পশ্চিম তীর দখলের বিল স্থগিতের নির্দেশ নেতানিয়াহুর

বিশ্বব্যাপি ব্যাপক সমালোচনা ও যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির পর ফিলিস্তিনের পশ্চিম তীরের দুই ভূখণ্ডকে ইসরায়েলি ভূখণ্ডে অন্তর্ভুক্তি সংক্রান্ত বিলটির কার্যক্রম স্থগিতের নির্দেশ Read more

নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। যখনই নির্বাচন হোক, তার জন্য প্রস্তুত আছে আইনশৃঙ্খলা বাহিনী বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট Read more

ফার্মগেটে ককটেল বিস্ফোরণ
ফার্মগেটে ককটেল বিস্ফোরণ

রাজধানীর তেজগাঁও থানার ফার্মগেটে হলিক্রস কলেজ ও হোলি রোজারি চার্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ওই এলাকায় Read more

পর্তুগালে জনসমক্ষে নিকাব পরলে জরিমানা
পর্তুগালে জনসমক্ষে নিকাব পরলে জরিমানা

‘লিঙ্গভিত্তিক ও ধর্মীয় উদ্দেশ্যে’ নিকাব পরা নিষিদ্ধ করতে পর্তুগালে পার্লামেন্টে একটি বিল পাস হয়েছে। অধিকাংশ উন্মুক্ত স্থান বা জনসমক্ষে নিকাব Read more

অবরুদ্ধ গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ইসরায়েল: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
অবরুদ্ধ গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ইসরায়েল: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

ফিলিস্তিনের গাজায় ত্রাণ সহায়তা আটকে দিয়ে ইসরায়েল ‘স্পষ্টভাবেই’ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ।রোববার (২৭ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন