ভারতীয় টিভি পর্দার জনপ্রিয় মুখ দিব্যাঙ্কা ত্রিপাঠী। তার মিষ্টি স্বভাবের সহজেই মন কেড়ে নেয় দর্শকদের। ২০১৭ সালে অভিনেতা বিবেক দাহিয়াকে বিয়ে করেন অভিনেত্রী। সুখেই সংসার করছিলেন দুজন। দেশে-বিদেশে ঘুরে বেড়াতেন, একসঙ্গে নিজেদের সময়গুলো উপভোগ করতেন। বিয়ের পর কাজের সংখ্যা কমেছে দিব্যাঙ্কার। দাম্পত্য যে ভালোই কাটছে তাদের, সেটা বোঝা যেত সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজনকে অনুসরণ করলেই। তবে যতোটা দেখা যায়, ততোটাই কি ঘটে? দিব্যাঙ্কার স্বামী নাকি মদে আসক্ত। প্রতি রাতে দেদারসে মদ্যপান করেন তিনি।ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবর, দিব্যাঙ্কা এবং তার স্বামী— দু’জনেই বিদেশি মদ সংগ্রহে রাখতে ভালোবাসেন। কাজের সূত্রে দু’জনকেই এক শহর থেকে অন্য শহরে যেতে হয়। তাই বাড়িতেই একটি সুন্দর বার তৈরি করে রেখেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবেক জানান, কোভিডের সময় থেকে তিনি মদে আসক্ত হতে শুরু করেন। প্রতি রাতে মদ্যপান করতেন। অবস্থা এমন হয়েছিল যে একটি রাতও তিনি মদ ছাড়া থাকার কল্পনা করতে পারতেন না। তার দাবি, মদ খেয়ে তারা কেবল ভাল সিনেমা কিংবা ওয়েব সিরিজই দেখতেন। বিবেকের কথায়, ‘‘লকডাউন শেষ হওয়ার পর যখন সকলে সাধারণ জীবনে ফিরে কাজ করতে শুরু করেছে, দেখলাম আমার ভুড়ি হয়ে গেছে. চুল পড়ে যাচ্ছে, চোখের তলায় কালি, সঙ্গে শুরু হয়েছে হজমের সমস্যা।”কিন্তু এত কিছুর পরেও মদ ছাড়তে পারছিলেন না। এক সময় বিবেক বুঝতে পারলেন, তিনি নিজেকে এভাবে দেখতে চান না। তাই সময় নষ্ট না করে মনোবিদের পরামর্শ নিতে শুরু করেন। বিবেক জানান, এখন তিনি সুস্থ ও সুষ্ঠু জীবন যাপন করছেন। মদের আসক্তিও কেটে গেছে। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আফগানিস্তানের শক্তিশালী দল ঘোষণা
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আফগানিস্তানের শক্তিশালী দল ঘোষণা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ঘোষিত এ দলের নেতৃত্ব দেবেন রশিদ Read more

পত্রিকা: ‘বেশি চিন্তা তৈরি পোশাকে, কারখানা বন্ধের শঙ্কা’
পত্রিকা: ‘বেশি চিন্তা তৈরি পোশাকে, কারখানা বন্ধের শঙ্কা’

আজ বুধবার ঢাকা থেকে প্রকাশিত দৈনিকগুলোর শিরোনামে মার্কিন শুল্ক কমানো সম্ভব না হলে ভিয়েতনামের চেয়ে পিছিয়ে পড়ার শঙ্কা, টানা বর্ষণে Read more

বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে উপসাগরীয় অবকাঠামো ‘চিরতরে ধ্বংস’ করা হবে: ইরানের স্পিকার
বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে উপসাগরীয় অবকাঠামো ‘চিরতরে ধ্বংস’ করা হবে: ইরানের স্পিকার

যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ইরানের বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে হামলা করে, তবে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো ‘চিরতরে ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে Read more

ভারত-রাশিয়ার বন্ধুত্বকে সম্মান করে পাকিস্তান: শেহবাজ
ভারত-রাশিয়ার বন্ধুত্বকে সম্মান করে পাকিস্তান: শেহবাজ

ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সম্মান করে পাকিস্তান; তবে একই সঙ্গে ইসলামাবাদ মনে করে যে পাকিস্তানের সঙ্গেও রাশিয়ার একটি ‘ঘনিষ্ঠ Read more

৯৭ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন মাইলস্টোন শিক্ষার্থী
৯৭ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন মাইলস্টোন শিক্ষার্থী

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধ শিক্ষার্থী নাভিদ নাওয়াজ দীপ্ত (১৩) হাসপাতাল থেকে সুস্থ হয়ে Read more

পাসপোর্ট এনডোর্সমেন্টে সর্বোচ্চ ফি নির্ধারণ
পাসপোর্ট এনডোর্সমেন্টে সর্বোচ্চ ফি নির্ধারণ

বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টে বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্ট করতে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জাররা সর্বোচ্চ ৩০০ টাকা ফি নিতে পারবেন। এনডোর্সমেন্টের পরিমাণ বেশি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন