প্রতিদিন মাত্র আধঘণ্টা ব্যায়াম করলে ক্যানসারের ঝুঁকি ৩০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব—এমনটাই জানিয়েছে অস্ট্রেলিয়ার এডিথ কোয়ান বিশ্ববিদ্যালয়ের গবেষণায়।গবেষণায় বলা হয়েছে, শরীরচর্চার সময় পেশি থেকে একধরনের প্রোটিন (মায়োকাইনস) নিঃসৃত হয়, যা ক্যানসার প্রতিরোধে ভূমিকা রাখে। শুধু একবার ব্যায়ামেই এই প্রোটিন তৈরি হতে শুরু করে, যা ক্যানসার কোষের বৃদ্ধি ২০-৩০ শতাংশ কমিয়ে দিতে পারে।কী ধরনের ব্যায়াম সবচেয়ে উপকারী?দুই ধরনের ব্যায়াম বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। যেমন:১) রেজিস্ট্যান্স ট্রেনিং (RT): যেটিতে ডাম্বেল, ভারোত্তোলন, স্কোয়াট, পুশ-আপ ইত্যাদি করা হয়।২) হাই-ইন্টেনসিটি ইন্টারভ্যাল ট্রেনিং (HIIT): এতে অল্প সময়ের জন্য তীব্র ব্যায়াম (যেমন ৩০ সেকেন্ড জাম্পিং) তারপর ছোট বিরতি দিয়ে আবার ব্যায়াম করা হয়।গবেষণায় যা দেখা গেছে: স্তন ক্যানসার জয়ী নারীদের নিয়ে গবেষণায় দেখা গেছে, ব্যায়ামের আগে ও পরে শরীরে ক্যানসার প্রতিরোধী প্রোটিনের পরিমাণ বেড়ে যায়। চিকিৎসকদের মতে, কেবল স্তন ক্যানসার নয়, কোলন ক্যানসারসহ আরও অনেক ধরনের ক্যানসার প্রতিরোধেও নিয়মিত শরীরচর্চা উপকারী।চিকিৎসকের পরামর্শ: সপ্তাহে অন্তত ৫ দিন, প্রতিদিন ২০-৩০ মিনিট ব্যায়াম করা উচিত। একটানা ব্যায়াম না করলে সময় ভাগ করে হেঁটে বা হালকা ব্যায়াম করেও শরীরচর্চা চালিয়ে যাওয়া যায়। স্বাস্থ্যকর খাবার, ধূমপান থেকে দূরে থাকা ও নিয়মিত ব্যায়াম—এই তিনটি অভ্যাস গড়ে তুলতে পারলেই ক্যানসারের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাশিয়ায় ফের ৬.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত
রাশিয়ায় ফের ৬.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত

রাশিয়া আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। রোববার (০৩ জুলাই) দেশটির কুরিল দ্বীপপুঞ্জে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।জার্মানির Read more

জামালপুরে ৪ জনের কারাদণ্ড
জামালপুরে ৪ জনের কারাদণ্ড

জামালপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের পৃথক মামলায় ৪জনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ জানুয়ারি) জামালপুর জেলা Read more

রাকসু নির্বাচন পেছাল
রাকসু নির্বাচন পেছাল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। সোমবার (২২ সেপ্টেম্বর) এক জরুরি সভায় এ Read more

ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এক গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার (২০ ডিসেম্বর) দেশটির জুডিশিয়াল কাউন্সিল এ ঘোষণা দিয়েছে। চলতি Read more

পাগলা মসজিদের দানবাক্সে চিরকুট, ‘ড. ইউনূসকে আরও ৫ বছর ক্ষমতায় চাই’
পাগলা মসজিদের দানবাক্সে চিরকুট, ‘ড. ইউনূসকে আরও ৫ বছর ক্ষমতায় চাই’

কিশোরগঞ্জের পাগলা মসজিদে টাকা, সোনা-রুপা, বৈদেশিক মুদ্রা ছাড়াও অনেক ধরনের চিঠি পাওয়া যায়। যা আল্লাহকে উদ্দেশে করে পাগলা মসজিদের দান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন