ইনস্টাগ্রামের অন্তত ১ কোটি ৭৫ লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (১১ জানুয়ারি) বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এই বিশাল তথ্য ভাণ্ডারে ব্যবহারকারীদের ইমেইল অ্যাড্রেস, ফোন নম্বর, পূর্ণ নাম এবং আংশিক ঠিকানার মতো স্পর্শকাতর তথ্য রয়েছে। খবর আনাদুলো এজেন্সির।সাইবার নিরাপত্তা সংস্থা ‘ম্যালওয়্যারবাইটস’ প্রথম এই ফাঁসের বিষয়টি চিহ্নিত করে এবং জানায়, ফাঁস হওয়া তথ্যের মধ্যে কোনো পাসওয়ার্ড না থাকলেও, এই তথ্যগুলো ব্যবহার করে পরিচয় চুরি বা আর্থিক জালিয়াতির মতো অপরাধ ঘটানো সম্ভব। বিশেষজ্ঞদের মতে, এই তথ্য ফাঁসের ঘটনাটি মূলত ২০২৪ সালের ইনস্টাগ্রামের এপিআই-এর একটি ত্রুটি বা দুর্বলতা থেকে উদ্ভূত হয়েছে। ‘সলোনিক’ ছদ্মনামের এক হ্যাকার গত সপ্তাহে ডার্ক ওয়েবের একটি ফোরামে এই ১ কোটি ৭৫ লাখ তথ্য বিনামূল্যে উন্মুক্ত করে দেন। এরপর থেকেই বিশ্বের বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীরা হঠাৎ করে অসংখ্য ‘পাসওয়ার্ড রিসেট’ ইমেইল পাওয়ার অভিযোগ করছেন। সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা ধারণা করছেন, হ্যাকাররা ফাঁস হওয়া ইমেইলগুলো ব্যবহার করে ব্যবহারকারীদের অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশের চেষ্টা চালাচ্ছে।ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা অবশ্য তাদের সিস্টেমে সরাসরি কোনো হ্যাকিং বা অনুপ্রবেশের দাবি অস্বীকার করেছে। মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, পাসওয়ার্ড রিসেট ইমেইল আসার ঘটনাটি একটি কারিগরি সমস্যার কারণে ঘটেছে। তারা জানায়, ব্যবহারকারীদের অ্যাকাউন্ট এখনো সুরক্ষিত আছে। তবে নিরাপত্তা বিশেষজ্ঞরা এই দাবিকে ‘শব্দের মারপ্যাঁচ’ হিসেবে দেখছেন। তাদের মতে, সরাসরি সার্ভার হ্যাক না হলেও এপিআই-এর মাধ্যমে বড় বড় ডেটাসেট চুরি হওয়াও সমান ঝুঁকিপূর্ণ। ব্যবহারকারীদের নিরাপত্তার স্বার্থে অ্যাকাউন্টে টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখা এবং অপরিচিত কোনো লিংকে ক্লিক না করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘তৌহিদ আফ্রিদি ক্যানসারে আক্রান্ত’
‘তৌহিদ আফ্রিদি ক্যানসারে আক্রান্ত’

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি লিভার ও ক্যানসার আক্রান্ত বলে জানিয়েছেন তার আইনজীবী খায়রুল ইসলাম।সোমবার (২৫ আগস্ট) আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি Read more

রাতের আঁধারে বিএসএফের বেড়া নির্মাণ, প্রতিবাদে বিজিবির পতাকা বৈঠক
রাতের আঁধারে বিএসএফের বেড়া নির্মাণ, প্রতিবাদে বিজিবির পতাকা বৈঠক

দিনাজপুরের বিরামপুরের কাটলা ইউনিয়নের খিয়ারমাহমুদপুর সীমান্তে রাতের আঁধারে প্রায় আধা কিলোমিটার এলাকায় বাঁশের বেড়া নির্মাণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। Read more

সকল বিপ্লবী বীরকে অভিনন্দন : জামায়াত আমির
সকল বিপ্লবী বীরকে অভিনন্দন : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান রাতে আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর তার ভেরিফাইড ফেসবুক পেইজে দেয়া স্ট্যাটাসে বলেনআলহামদুলিল্লাহ, Read more

পঞ্চদশ সংশোধনীর কিছু বিষয় সংসদের হাতে ছেড়ে দেয়া উচিত: অ্যাটর্নি জেনারেল
পঞ্চদশ সংশোধনীর কিছু বিষয় সংসদের হাতে ছেড়ে দেয়া উচিত: অ্যাটর্নি জেনারেল

পঞ্চদশ সংশোধনীর কিছু কিছু বিষয় থাকার দরকার; কিছু কিছু পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেয়া উচিত বলে আপিল বিভাগকে জানালেন অ্যাটর্নি Read more

ঈদুল আজহার তারিখ ঘোষণা বিশ্বের বৃহৎ মুসলিম দেশের
ঈদুল আজহার তারিখ ঘোষণা বিশ্বের বৃহৎ মুসলিম দেশের

বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় দেশটি জানায়, তাদের আকাশে জিলহজ মাসের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন