পেরুর উত্তরাঞ্চলীয় পাটাজ খনির এলাকায় কয়েকদিন আগে অপহরণের শিকার ১৩ জন খনি শ্রমিকের মৃতদেহ পাওয়া গেছে। রোববার (৪ মে) খনি কোম্পানি পোদেরোসা এ তথ্য জানায়। খবর বিবিসিরি।পুলিশ উদ্ধারকারী দল প্রবল অনুসন্ধান চালানোর পর শ্রমিকদের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে। অবৈধ খনি শ্রমিকরা অপরাধীদের সঙ্গে যোগসাজশে শ্রমিকদের অপহরণ করে বলে ধারণা পুলিশের।বিবিসি বলছে, চক্রটি একটি খনির ভেতরে শ্রমিকদের জিম্মি করে রেখেছিল। এ ছাড়া এক সপ্তাহ ধরে তারা খনি শ্রমিকদের আত্মীয়দের কাছে হুমকিমূলক বার্তা পাঠাচ্ছিল। গত কয়েক বছরে দেশটির খনিতে আক্রমণকারী অপরাধীদের সংখ্যা বেড়েছে।কোম্পানিটি এক বিবৃতিতে জানিয়েছে, পুলিশ অবৈধ খনি রোধে যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে না বলে তারা হতাশ। এই অঞ্চলে সহিংসতার পরিবেশ ক্রমশ বাড়ছে বলেও অভিযোগ তাদের।পেরুর সংবাদমাধ্যম দিয়ারিও কোরিও বলেছে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, শ্রমিকদের একেবারে কাছ থেকে হত্যা করা হচ্ছে, যা অপহরণকারীরা নিজেরাই রেকর্ড করেছে। যদিও কেন চক্রটি এই দলটিকে হত্যা করেছে তা স্পষ্ট নয়।কোম্পানিটি জানিয়েছে, ২০২০ সাল থেকে অবৈধভাবে বেশ কয়েকটি খনি দখল করেছে অপরাধী চক্র। এসব কারণে তাদের কর্মীদের এবং কারিগর খনি শ্রমিকদের শারীরিক নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছে।পেরু বিশ্বের অন্যতম বৃহৎ স্বর্ণ উৎপাদনকারী দেশ, যারা বছরে ১০০ টনেরও বেশি সোনা উত্তোলন করে। এটি সমগ্র বিশ্বের বার্ষিক সরবরাহের প্রায় ৪ শতাংশ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিজি প্রেসের সঙ্গে আজ বৈঠকে বসতে যাচ্ছে ইসি
বিজি প্রেসের সঙ্গে আজ বৈঠকে বসতে যাচ্ছে ইসি

জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানোর প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ের (বিজি প্রেস) Read more

দর্শনায় দিনদুপুরে জুয়েলারি ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণ লুটের চেষ্টা
দর্শনায় দিনদুপুরে জুয়েলারি ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণ লুটের চেষ্টা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকায় দিনদুপুরে এক জুয়েলারি ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত করে স্বর্ণালংকার লুটের চেষ্টা চালিয়েছে এক সংঘবদ্ধ ডাকাতচক্র।মঙ্গলবার Read more

শেখ হাসিনা এক কাপড়ে পালিয়ে গেছে: মামুন মোল্লা
শেখ হাসিনা এক কাপড়ে পালিয়ে গেছে: মামুন মোল্লা

'সবকিছু ফেলে, এক কাপড়ে পালিয়ে গেছে শেখ হাসিনা' বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ-উজ-জামান মামুন মোল্লা।মঙ্গলবার (২৩ Read more

মহাকাশে উপগ্রহ পাঠাচ্ছে ইরান
মহাকাশে উপগ্রহ পাঠাচ্ছে ইরান

রাশিয়ার পূর্বাঞ্চলীয় ভোস্তোচনি কসমোড্রোম থেকে বহুপদাতিক মহাকাশ অভিযানের অংশ হিসেবে মহাকাশে নিজস্ব উপগ্রহ উৎক্ষেপণ করতে যাচ্ছে ইরান। শুক্রবার (২৫ জুলাই) Read more

কোম্পানীগঞ্জ-কাঁঠালবাড়ী সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের সহায়তা না পাওয়ার অভিযোগ
কোম্পানীগঞ্জ-কাঁঠালবাড়ী সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের সহায়তা না পাওয়ার অভিযোগ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বর্ণী-কাঁঠালবাড়ী সংঘর্ষের পাঁচ মাস পেরিয়ে গেলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখনো কোনো আর্থিক সহায়তা পায়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন