পটুয়াখালীর বাউফলে পেট্রোলের আগুনে ঝলসে যাওয়া জামায়াত নেতা মো. নাসির উদ্দিন (৫২) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। রোববার (২৭ এপ্রিল) রাতে জাতীয় বার্ন ইউনিট হাসপাতালে মারা যান তিনি।শনিবার (২৬ এপ্রিল) রাতে উপজেলার কালিশুরী ইউনিয়নের হিজবুল্লাহ্ বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এক অগ্নিকাণ্ডে তিনি দগ্ধ হন। ওই দিন রাত সাড়ে ৭টার দিকে বিদ্যুৎ লোডশেডিং চলাকালে নাসির উদ্দিনের দোকানে পেট্রোল নিতে আসেন এক বাইকার। এই সময় মোমবাতি জ্বালিয়ে পেট্রোল দেওয়ার চেষ্টা করা হলে হঠাৎ করে আগুন ছড়িয়ে পড়ে।  স্থানীয়রা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং নাসির উদ্দিনকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে আশংকাজনক অবস্থায় জাতীয় বার্ন ইউনিট হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার মধ্যরাতে তিনি মৃত্যুবরণ করেন।মো. নাসির উদ্দিন কালিশুরী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি এবং রাজাপুর বালিকা দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আবারও সুখবর পেলেন সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকরা
আবারও সুখবর পেলেন সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকরা

আবারও সুখবর পেলেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। গেজেটেড পদমর্যাদা লাভ করেছেন তারা। বুধবার (৩০ এপ্রিল) সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, Read more

ঢাকার বাতাস ‘সহনীয়’, শীর্ষে কাম্পালা
ঢাকার বাতাস ‘সহনীয়’, শীর্ষে কাম্পালা

বছরের বেশির ভাগ সময় দূষণের কারণে ঢাকার বায়ুমান থাকে অস্বাস্থ্যকর। তবে বর্ষার বৃষ্টিপাতে বাতাসে ধুলো ও দূষণ কমে যাওয়ায় বর্তমানে Read more

নিরাপত্তা শঙ্কায় ২ ম্যাচ দর্শকশূণ্য থাকবে আইপিএল
নিরাপত্তা শঙ্কায় ২ ম্যাচ দর্শকশূণ্য থাকবে আইপিএল

নিরাপত্তা জনিত কারণে নারী প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) দুটি ম্যাচ দর্শকশূন্য মাঠে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামী ১৪ ও ১৫ জানুয়ারি Read more

গণহত্যাকারী হিসেবে হাসিনার নাম পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে: উপদেষ্টা আসিফ
গণহত্যাকারী হিসেবে হাসিনার নাম পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে: উপদেষ্টা আসিফ

আগামী ২০২৬ শিক্ষাবর্ষে মাধ্যমিকের বিভিন্ন শ্রেণির পাঠ্যবইয়ে গুরুত্ব দিয়ে স্থান পাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস। এতে গণহত্যাকারী হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন