জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস জানিয়েছে, গাজা ‘পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত স্থানে’ পরিণত হয়েছে এবং অবরুদ্ধ এই উপত্যকার ২৩ লাখ মানুষ ভয়াবহ খাদ্য সংকটের মুখোমুখি হচ্ছে। খবর আল জাজিরার।রোববার (১ মে) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি) ও খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এর মতে, গাজার ৯৫% জনসংখ্যা ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ভুগছে, যার মধ্যে ৫ লাখেরও বেশি মানুষ দুর্ভিক্ষের কাছাকাছি অবস্থায় রয়েছে।ইউনিসেফ বলছে, গাজায় ১০ হাজারেরও বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে এবং তাদের জীবন রক্ষার জন্য তাৎক্ষণিক সাহায্য প্রয়োজন।এদিকে, ইসরায়েলের নিষেধাজ্ঞা ও যুদ্ধবিধ্বস্ত অবকাঠামোর কারণে খাদ্য, পানি ও ওষুধ পৌঁছানো অসম্ভব হয়ে পড়েছে।এমন পরিস্থিতিতে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘গাজায় মানবিক বিপর্যয় অবর্ণনীয়। আমাদের অবিলম্বে যুদ্ধবিরতি ও সাহায্য সরবরাহের অনুমোদন প্রয়োজন।’প্রসঙ্গত, ইসরায়েল-হামাস যুদ্ধের ফলে গাজায় ইতিমধ্যে ৩০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং ১৮ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের মতে, গাজার পরিস্থিতি ‘মানবিক বিপর্যয়ের চূড়ান্ত উদাহরণ’।আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত প্রচেষ্টা ছাড়া গাজায় দুর্ভিক্ষ রোধ করা অসম্ভব বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি নারী ও পুরুষ
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি নারী ও পুরুষ

ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরলেন সাত বাংলাদেশি নারী ও পুরুষ। শনিবার (১৯ Read more

কন্যা সন্তানের বাবা হয়ে আলহামদুলিল্লাহ বললেন অপূর্ব
কন্যা সন্তানের বাবা হয়ে আলহামদুলিল্লাহ বললেন অপূর্ব

বাবা হলেন ছোটপর্দার তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তার স্ত্রী শাম্মা দেওয়ান কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে সোশ্যাল Read more

মালয়েশিয়া নার্সকে যৌন হয়রানির অভিযোগে বাংলাদেশী আটক
মালয়েশিয়া নার্সকে যৌন হয়রানির অভিযোগে বাংলাদেশী আটক

মালয়েশিয়ার সেলায়াং হাসপাতালে কর্মরত এক বাংলাদেশি পরিচ্ছন্নতা কর্মীর বিরুদ্ধে অপারেশন থিয়েটারে কর্তব্যরত নার্সকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তির Read more

রিয়ালের নতুন ‘নম্বর টেন’ এমবাপ্পে
রিয়ালের নতুন ‘নম্বর টেন’ এমবাপ্পে

লুকা মদ্রিচ রিয়াল মাদ্রিদ ছাড়ার পর ক্লাবের ভক্ত-সমর্থকদের একটি ‘কমন প্রশ্ন’ ছিল-‘কার গায়ে উঠবে রিয়ালের ‘১০ নম্বর জার্সি’। ধারণা করা Read more

কার্কের হত্যায় সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে : ট্রাম্প
কার্কের হত্যায় সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে : ট্রাম্প

ব্যাপক অভিযান চালানোর পর ডানপন্থী কর্মী চার্লি কার্ক হত্যায় সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ঘোষণা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন