পিরোজপুরের নাজিরপুরে দৈনিক কালবেলার সাংবাদিক উথান মন্ডলের পুত্রসহ দুজনকে অপহরণ করে মুক্তিপণ আদায় করা মামলার প্রধান আসামি গ্রেফতার। শুক্রবার (০২ মে) রাতে উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের শ্রীরামকাঠী বাজার থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহমুদ আল ফরিদ ভূঁইয়া ।অপহরণ মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক প্রধান আসামি শ্রীরামকাঠী  ইউনিয়নের দক্ষিণ জয়পুর গ্রামের দেলোয়ার শেখের ছেলে মোঃ নাঈম শেখ (৩০) ।নাজিরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, নাঈম শেখের নেতৃত্বে দুইজন ছাত্রকে অপহরণ করার ফলে তাদের বিরুদ্ধে নাজিরপুর থানায় একটি অপহরন মামলায় ওয়ারেন্ট ভুক্ত এক নম্বর আসামি হাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদেরকে ও গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। শনিবার (৩ মে) নাঈম শেখকে পিরোজপুর বিজ্ঞ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।উল্লেখ্য গত ১২ই মার্চ  সাংবাদিকপুত্র উৎসব মন্ডল (১৫) উপজেলার সিরাজুল হক সরকারি বালক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ও বাবুল শেখের ছেলে সাজ্জাদ শেখ নাজিরপুর শহীদ জিয়া মহাবিদ্যালয় থেকে ২০২৫ ব্যাচের এইচ,এস ,সি পরীক্ষার্থী অপহরণের শিকার হয়েছিলো।সাংবাদিক উথান মন্ডল এর ছেলে উৎসব মন্ডল ও বন্ধু সাজ্জাদ হোসেন এর সঙ্গে রাত আটটার দিকে মোটরসাইকেল করে পিরোজপুর যাচ্ছিল। এ সময় নাজিরপুর-পিরোজপুর সড়কের চৌঠাইমহল স্টিল ব্রিজের কাছ থেকে অপহরণকারীরা তাদের অজ্ঞান করে নিয়ে যায়। পরে দক্ষিণ জয়পুরের শ্যামল মাতার ঘেরে নিয়ে তাদের আটকে রেখে অভিভাবকদের কাছে মোবাইলে মুক্তিপণের মাধ্যমে ছাড়া পায়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত
চকরিয়ায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের আজমনগর এলাকায় মোহাম্মদ সুহায়েত (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (০১ আগস্ট) Read more

মিরসরাইয়ে দুই নারী পেল মাথা গোঁজার ঠাঁই
মিরসরাইয়ে দুই নারী পেল মাথা গোঁজার ঠাঁই

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মালিয়া ইউনিয়নের একটি প্রত্যন্ত গ্রামে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছিলেন বয়োবৃদ্ধ দুই সহোদরা—আছিয়া ও খাদিজা। স্বামী-সন্তানহীন এই Read more

সাত কলেজের শিক্ষার্থীদের ৫ দাবি, না মানলে ফের আন্দোলন
সাত কলেজের শিক্ষার্থীদের ৫ দাবি, না মানলে ফের আন্দোলন

ঢাকার ৭ কলেজকে একত্রিত করে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেওয়া হলেও নাম প্রস্তাব ছাড়া আর কোনও অগ্রগতি নেই বলে জানিয়েছেন ওইসব Read more

ইসরায়েলি হামলায় আরও ১১০ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি হামলায় আরও ১১০ ফিলিস্তিনি নিহত

গাজায় গত ২৪ ঘণ্টায় ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছে অন্তত ১১০ ফিলিস্তিনি। শনিবার থেকে রোববার (১৩ জুলাই) Read more

যুক্তরাষ্ট্র-সিঙ্গাপুরে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ গ্রহণ করিনি: সেতু উপদেষ্টা
যুক্তরাষ্ট্র-সিঙ্গাপুরে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ গ্রহণ করিনি: সেতু উপদেষ্টা

৭২ বছর বয়সে যদি আমাকে সেফ এক্সিটের কথা ভাবতে হয়, তা হবে গভীর দুঃখের বিষয় উল্লেখ করে সড়ক পরিবহণ ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন