কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা।বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টার দিকে জেলা শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে পোস্টার ও ব্যানার হাতে নিয়ে অংশ নেন দলটির নেতাকর্মীরা।মানববন্ধনে জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর (Proportional Representation) পদ্ধতিতে সংসদের উভয় কক্ষের নির্বাচন, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ এগুলোই আজ গণমানুষের দাবি।’তিনি আরও বলেন, ‘সরকার যদি গণমানুষের দাবি উপেক্ষা করে গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে আয়োজনের চেষ্টা করে, তাহলে বোঝা যাবে এটি একটি দলের এজেন্ডা বাস্তবায়নের অংশ। নভেম্বরে গণভোট এবং ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা করলে জনগণ তার জবাব দিবে। তাই সরকারকে শান্তিপূর্ণ উপায়ে ৫ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।’মানববন্ধনে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, সাবেক নায়েবে আমির মোসাদ্দেক ভূইয়া, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক আজিজুল হক, প্রচার সেক্রেটারি শামসুল আলম সেলিম, জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন, সেক্রেটারি ফকির মাহবুবুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রকিউরমেন্ট বিভাগ ছাড়াই চলছে গবি, শিক্ষকদের হয়রানি
প্রকিউরমেন্ট বিভাগ ছাড়াই চলছে গবি, শিক্ষকদের হয়রানি

প্রতিষ্ঠার পর প্রায় তিন দশক পেরিয়ে গেলেও এখনো পূর্ণাঙ্গ প্রকিউরমেন্ট (ক্রয়) বিভাগ গঠন করতে পারেনি গণ বিশ্ববিদ্যালয় (গবি)। এর ফলে Read more

মোদিকে ফোনকল পুতিনের, আসছেন ভারত সফরে
মোদিকে ফোনকল পুতিনের, আসছেন ভারত সফরে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিফোন করে জম্মু ও কাশ্মিরের রাজ্যের অনন্তনাগ জেলার পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়ার Read more

এবার চেনাব নদীর পানি বন্ধ করলো ভারত
এবার চেনাব নদীর পানি বন্ধ করলো ভারত

জম্মু-কাশ্মীর হামলার ইস্যুতে প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমে বেড়েই চলেছে। এমন প্রেক্ষাপটে ভারত শনিবার বাগলিহার বাঁধ থেকে পাকিস্তানে পানির Read more

১৪ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
১৪ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ৩০ ভাদ্র ১৪৩২ বাংলা, ২০ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

বকশীগঞ্জে হত্যা মামলার আসামিদের বাড়িতে বারবার ভাংচুর-লুটপাট
বকশীগঞ্জে হত্যা মামলার আসামিদের বাড়িতে বারবার ভাংচুর-লুটপাট

জামালপুরের বকশীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহত দুলাল শেখ হত্যা মামলার আসামীদের বাড়িঘর ভাংচুর ও লুটপাট থামছেই না। গত ১৭ আগস্ট Read more

বরিশালে হত্যা মামলায় যুবদলের সদস্য সচিব গ্রেফতার
বরিশালে হত্যা মামলায় যুবদলের সদস্য সচিব গ্রেফতার

দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে এক ব্যাবসায়ী সুলতানকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলা যুবদলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন