জম্মু ও কাশ্মীরের পাহেলগাম হত্যাকাণ্ডের ঘটনায় স্তব্ধ পুরো ভারত। গত মঙ্গলবার নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। এই হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিহত হয়েছেন। হামলায় ভারতীয় নৌবাহিনীর একজন কর্মকর্তা এবং একজন গোয়েন্দা ব্যুরোর কর্মীও নিহত হন। প্রশ্ন উঠছে—ভারতের নিরাপত্তা নিয়ে। এই নির্মম ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন বলেউডের তারকারাও। বিদেশ থেকে বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়াও ফুঁসছেন এ ঘটনায়।অভিনেত্রী বলেন, পাহেলগামে যা ঘটেছে, তা অত্যন্ত নিন্দনীয়। মানুষ তো ওখানে ভ্রমণের জন্য গিয়েছিলেন। কেউ গিয়েছিলেন মধুচন্দ্রিমায়, কেউ পরিবারের সঙ্গে সময় কাটাতে গিয়েছিলেন, আবার কেউ বা কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন।উল্লেখ্য, মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৩টার দিকে পর্যটকদের ওপর হামলা চালায় বন্দুকধারীরা। ঘটনাটি ঘটে বৈসারণে। যাকে ‘মিনি সুইজারল্যান্ড’ বলা হয়। এর তৃণভূমি এবং মনোরম দৃশ্যের জন্য এটি সুপরিচিত। পেহেলগাম থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে এর অবস্থান। বসন্ত এবং গ্রীষ্মের মাসগুলোতে এই স্থানটি বিশেষভাবে জনপ্রিয়, যা ভারত এবং বিদেশ থেকে পর্যটকদের আকর্ষণ করে।প্রিয়াংকা আরও বলেন, কতগুলো নিরীহ প্রাণ চলে গেল। ওরা কল্পনাও করতে পারেননি এমন হবে। চোখের সামনে প্রিয়জনদের হত্যালীলা চলল। এ ঘটনা থেকে আমরা এগিয়ে যেতে পারব। মানবিকতার দিকে প্রশ্ন তুলে দিয়েছেন এ নির্মম ঘটনা। বহু দিন পর্যন্ত এ ঘটনা আমাদের তাড়া করে বেড়াবে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন প্রিয়াংকা।প্রিয়াংকার মতোই ক্ষোভ উগরে দিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান, বলিভাইজান সালমান খান, অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, অনুপেম খেররা।সালমান লিখেছেন—পৃথিবীর বুকে স্বর্গ যেন নরকে পরিণত হয়েছে। সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে। নিহতদের পরিবারের প্রতি আমি সমব্যথি। মনে রাখবেন—একজন নির্দোষকে হত্যা করার অর্থ গোটা পৃথিবীকে হত্যা করা।শাহরুখ লিখেছেন, কতবার বন্ধুরা ডেকেছে। আমার পরিবার ছুটিতে কাশ্মীর বেড়াতে গেছে। অনেকসময় শুটিংয়ের সুযোগও এসেছে। আমি বাকি দুটি জায়গা ঘুরেছি। কেবল কাশ্মীরছাড়া। বাবা নেই যে আর, কার সঙ্গে কাশ্মীর যাব? ওখানে গেলে বাবাকে মিস করব। বাবার জীবনের অনেকটা সময় উপত্যকায় কেটেছে।অক্ষয় লিখেছেন—পাহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনার খবর জেনে সত্যিই স্তম্ভিত। নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করা হলো। তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে তিন শ্রমিকের মৃত্যু
মুন্সিগঞ্জে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে তিন শ্রমিকের মৃত্যু

মুন্সিগঞ্জ শহরের একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাদের নাম শাহীন ইসলাম (২৮), Read more

বাঁচতে চায় নাজমুল, সুস্থ হলে হতে চায় কোরআনে হাফেজ
বাঁচতে চায় নাজমুল, সুস্থ হলে হতে চায় কোরআনে হাফেজ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের শিশু নাজমুল (১০) আজ জীবন-মৃত্যুর কঠিন লড়াইয়ে আছে। ধীরে ধীরে তার কোমর থেকে পা অবশ Read more

শার্শায় নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার
শার্শায় নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার

যশোরের শার্শায় নিখোঁজ হওয়ার একদিন পর খায়রুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার Read more

হামলার জবাব দিতে সেনাবাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিলেন মোদী
হামলার জবাব দিতে সেনাবাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিলেন মোদী

চলমান পরিস্থিতি নিয়ে দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্চ পর্যায়ের একটি বৈঠক করেছেন। বৈঠকে তিনি জবাবের ধরন, লক্ষ্যবস্তু ও সময় Read more

আংশিকভাবে খুলেছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত, বাণিজ্য পুনরায় শুরু
আংশিকভাবে খুলেছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত, বাণিজ্য পুনরায় শুরু

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার চামান–স্পিন বোলদাক সীমান্ত বাণিজ্যের জন্য আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে বলে দেশটির সরকারি সূত্রে সোমবার নিশ্চিত করেছে। Read more

ইন্টারনেটের দাম নিয়ে সুখবর দিলেন আসিফ মাহমুদ
ইন্টারনেটের দাম নিয়ে সুখবর দিলেন আসিফ মাহমুদ

এলজিআরডি এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ইন্টারনেট দাম কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। আইআইজি ও এনটিটিএন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন