চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের পাহাড় থেকে এক বৃদ্ধের (৬০) অজ্ঞাতনামা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ জুন) বিকাল ৪ টার দিকে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের পাহাড়ের ফরেস্ট অফিস থেকে প্রায় দুই শত গজ দূরে এ লাশ উদ্ধার করা হয়। এর আগে দুপুর বেলা পাহাড়ে লাশটি পড়ে থাকতে দেখেন ফরেস্ট অফিসের স্টাফ। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।পুলিশ ও ফরেস্ট অফিস সূত্রে জানা যায়, দুপুরের দিকে ফরেস্ট অফিসের একজন স্টাফ পাহাড়ের ভিতরে গিয়ে দেখেন একটি লাশ পড়ে আছে। পরে বিষয়টি সীতাকুণ্ড থানাকে জানালে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃদ্ধের পরনে ছিল একটি লুঙ্গি ও গায়ে কিছু ছিল না।বারৈয়ারঢালা ফরেস্ট অফিসের রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম বলেন, ‘আমি অফিসের বাইরে আছি। কিন্তু আমার অফিসের স্টাফ অজ্ঞাত লাশটি পড়ে থাকতে দেখে বিষয়টা আমাকে জানায়। পরে আমি পুলিশকে বিষয়টি জানাই। ওর নাম, ঠিকানা, পরিচয় কিছু জানা যায়নি।’সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মৌলভীবাজার সরকারি কলেজে হোস্টেল ফি কমানোর দাবিতে স্মারকলিপি
মৌলভীবাজার সরকারি কলেজে হোস্টেল ফি কমানোর দাবিতে স্মারকলিপি

মৌলভীবাজার সরকারি কলেজের হোস্টেল ও ব্যবস্থাপনার অতিরিক্ত ফি কমিয়ে শিক্ষার্থীদের সাধ্যের আলোকে নিয়ে আসা প্রসঙ্গে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী Read more

রাঙামাটিতে গাঁজাসহ আটক ২
রাঙামাটিতে গাঁজাসহ আটক ২

রাঙ্গামাটিতে দেড় কেজি  গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাঙামাটি জেলা ডিবি পুলিশ। সোমবার (৭ জুলাই) দুপুর আড়াই টার দিকে রাঙামাটি Read more

বেনাপোলে কোটি টাকার স্বর্ণবারসহ পাচারকারী আটক
বেনাপোলে কোটি টাকার স্বর্ণবারসহ পাচারকারী আটক

যশোর-খুলনা মহাসড়কের মুড়লির মোড় বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৬৯৭ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণবারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড Read more

ঢাকায় এসেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী
ঢাকায় এসেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

চারদিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। বুধবার (২০ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানায় ঢাকার পাকিস্তান Read more

কাতারের মধ্যস্থতায় মার্কিন নাগরিককে মুক্তি দিল তালেবান
কাতারের মধ্যস্থতায় মার্কিন নাগরিককে মুক্তি দিল তালেবান

আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকাল আরও এক মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে। ওয়াশিংটনের জিম্মি দূত অ্যাডাম বোহেলারের সফরের পর রবিবার (২৮ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন