পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়ার আগে বিমানবন্দরে গিয়ে বেশ বিপাকেই পড়েছেন মেহেদী হাসান মিরাজ। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে পাকিস্তানে যাওয়ার কথা এই অলরাউন্ডারের। কিন্তু বিমানবন্দরে গিয়ে মিরাজ দেখেন সঙ্গে করে পাসপোর্টই নিয়ে যাননি তিনি। কিছুটা চিন্তিত ও বিচলিতই হয়ে পড়েন। সঙ্গে ছিলেন তাঁর বাবাও।মিরাজের পারিবারিক সূত্রে জানা গেছে, তাৎক্ষণিক পাসপোর্ট নিয়ে আসার ব্যবস্থাও করেছেন মিরাজ। নির্দিষ্ট সময়ের ফ্লাইটেই তিনি যাচ্ছেন। ভারত-পাকিস্তানের সংঘাতের মধ্যে কিছুদিন স্থগিত ছিল পিএসএল। তারপরই প্রতিযোগিতার বাকি অংশে বিদেশি অনেক ক্রিকেটারকেই পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিগুলো। জাতীয় দলের ডিউটিতে ব্যস্ত হয়ে পড়েন অনেকে। এ দিকে পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলোকে খুঁজতে হচ্ছে নতুন বিদেশি। মিরাজকে টুর্নামেন্টের বাকি অংশের জন্য দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স।লাহোর এর আগে সাকিব আল হাসানকে দলে নিয়েছে। তবে সাকিব ও মিরাজ দুজনই নিলামের বাইরের ক্রিকেটার। রিশাদ হোসেনও খেলেছেন প্রথম অংশে। তবে তিনি নিলামেই দল পেয়েছিলেন।কদিন আগে আরব আমিরাত সফরে গিয়েও ভিসা জটিলতায় ৩ দিন আটকে ছিলেন নাহিদ রানা ও রিশাদ হোসেন। তবে মিরাজের ক্ষেত্রে সেরকম কিছু নয়। অনাকাঙ্ক্ষিতভাবে পাসপোর্ট নিতে ভুলে গিয়েছেন তিনি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনে আগুন
খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনে আগুন

রাজধানীর খিলগাঁও এলাকায় একটি নির্মাণাধীন ভবনে আগুনের ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে Read more

জনগণ যেভাবে চাইবে, সেভাবেই দেশ পরিচালিত হবে: তারেক রহমান
জনগণ যেভাবে চাইবে, সেভাবেই দেশ পরিচালিত হবে: তারেক রহমান

বাংলাদেশের জনগণ যেভাবে চাইবে, সেভাবেই দেশ পরিচালিত হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।সোমবার (১১ আগস্ট) নওগাঁয় বিএনপির কাউন্সিলে Read more

ভারতের জার্সি পরে খেললেন পাকিস্তানি খেলোয়াড়, সমালোচনার ঝড়
ভারতের জার্সি পরে খেললেন পাকিস্তানি খেলোয়াড়, সমালোচনার ঝড়

বাহরাইনের একটি টুর্নামেন্টে ভারতের জার্সি পরে খেলেছিলেন পাকিস্তানের একজন কাবাডি খেলোয়াড়। ভারতের পতাকাও হাতে দেখা গেছে তার। এঘটনায় জড়িত খেলোয়াড়কে Read more

বড় জয়ে মৌসুম শুরু স্পার্সদের, সান্ডারল্যান্ডে বিধ্বস্ত ওয়েস্টহ্যাম
বড় জয়ে মৌসুম শুরু স্পার্সদের, সান্ডারল্যান্ডে বিধ্বস্ত ওয়েস্টহ্যাম

চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে ফেরা বার্নলির বিপক্ষে ৩-০ গোলের বড় জয়ে মৌসুম শুরু করেছে টটেনহ্যাম। অন্যদিকে চ্যাম্পিয়নশিপ থেকে শীর্ষ লিগে Read more

‘নো এন্ট্রি’ পণ্য বারবার আটক, বেনাপোলে ভুয়া মেনিফেস্ট চক্র সক্রিয়
‘নো এন্ট্রি’ পণ্য বারবার আটক, বেনাপোলে ভুয়া মেনিফেস্ট চক্র সক্রিয়

দেশের সর্ববৃহৎ বেনাপোল বন্দরে ‘নো এন্ট্রি ও ঘোষনা বহির্ভূত’ ভুয়া মেনিফেস্টের মালামাল আমদানি বন্ধ হচ্ছে না। বারবার কোটি কোটি টাকার Read more

মেসির গোলেও শেষ রক্ষা হয়নি মায়ামির
মেসির গোলেও শেষ রক্ষা হয়নি মায়ামির

মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির শেষ মুহূর্তের গোলেও শেষ রক্ষা হয়নি ইন্টার মায়ামির। কাপ প্লে অফের প্রথম রাউন্ডের দ্বিতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন