বনানীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় গণমাধ্যমে প্রচারিত গোয়েন্দা পুলিশের (ডিবি) দ্বারা দুই ছাত্রী আটকের খবর সঠিক নয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়, ‘বিভিন্ন সংবাদ মাধ্যমে ডিবি কর্তৃক দুই ছাত্রী আটকের যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়।’এর আগে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয় প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই ছাত্রী ফাতেমা তাহসিন ঐশী এবং ফারিহা হক টিনাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল বিকেলে রাজধানীর বনানীতে ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসির জেরে প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে পারভেজের বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে দু’পক্ষের মধ্যে মীমাংসা করা হয় বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।এরপর ক্যাম্পাস থেকে বের হলে পারভেজকে ৩০ থেকে ৪০ জন ঘিরে ধরে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন পারভেজ। পরে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর দিন ২০ এপ্রিল পারভেজের ফুফাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাথি, মেহেরাজ, আবুজর গিফারীসহ আটজনকে এজাহারনামীয় আসামি করা হয়। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।এরই মধ্যে এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া এ ঘটনায় দুই ছাত্রীকে সাময়িক বহিষ্কার করেছে ইউনিভার্সিটি অব স্কলার্স। সাময়িক বহিষ্কৃত দুজন ইউনিভার্সিটি অব স্কলার্সের ব্যবসায় প্রশাসন ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অস্ট্রেলিয়ায় সমুদ্র সৈকতে ভয়াবহ বন্দুক হামলা, নিহত ১০
অস্ট্রেলিয়ায় সমুদ্র সৈকতে ভয়াবহ বন্দুক হামলা, নিহত ১০

অস্ট্রেলিয়ার জনপ্রিয় সমুদ্রসৈকত বন্ডাই বিচে ভয়াবহ বন্দুক হামলায় ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। রবিবার Read more

রাজধানীর দারুসসালামে শতকোটি টাকার সরকারি জমি দখলের অভিযোগ
রাজধানীর দারুসসালামে শতকোটি টাকার সরকারি জমি দখলের অভিযোগ

রাজধানীর দারুসসালাম থানাধীন গৈদারটেকে সরকারী খালসহ শত কোটি টাকা মূল্যের সরকারী জমি অবৈধ ও আইনবহির্ভূত দখল নিয়ে প্রতিমাসে লাখ লাখ Read more

ঢাবি আইবিএ ক্যান্টিনের দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু
ঢাবি আইবিএ ক্যান্টিনের দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইবিএ ক্যান্টিন সংস্কার করার সময় দেয়ালের ইট খসে পড়ে দানী ইসলাম (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু Read more

পঞ্চগড়ে রাইস মিলের বর্জ্যে ভূগর্ভস্থ পানি দূষণে সুপেয় পানি সংকট
পঞ্চগড়ে রাইস মিলের বর্জ্যে ভূগর্ভস্থ পানি দূষণে সুপেয় পানি সংকট

পঞ্চগড় শহরের জালাসী এলাকায় তানিম অটো রাইস মিলের তরল বর্জ্য সরাসরি নির্গমনের কারণে ভূগর্ভস্থ পানি দূষণের অভিযোগ উঠেছে। ইতোমধ্যেই এলাকার Read more

সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেফতার
সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেফতার

সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (০৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর ইস্কাটনের বোরাক টাওয়ার থেকে Read more

ফুলবাড়ীতে গাঁজাসহ পাঁচ নারী মাদক কারবারি গ্রেপ্তার
ফুলবাড়ীতে গাঁজাসহ পাঁচ নারী মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে সাড়ে ১২ কেজি গাঁজাসহ পাঁচ নারী মাদক কারবারিকে আটক করেছে। গ্রেপ্তারকৃত নারী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন