রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গাড়ি থেকে নেমে হেঁটে বাসায় ঢুকেন তিনি। এ সময় ২ পুত্রবধূকে তাকে ধরে রাখতে দেখা যায়। যুক্তরাজ্য থেকে মঙ্গলবার (০৬ মে) ১০টা ৪০ মিনিটে দেশে পৌঁছেন বিএনপি চেয়ারপারসন।ইমিগ্রেশন শেষ করে বিমানবন্দর থেকে বেলা ১১টা ২০ মিনিটে খালেদা জিয়ার গাড়িবহর বের হয়। এ সময় নেতাকর্মীরা পতাকা নেড়ে দলীয় প্রধানকে শুভেচ্ছা জানান। জনসমাগমের উপচেপড়া ভিড়ের কারণে খালেদা জিয়ার গাড়িবহর এগিয়ে চলে ধীর গতিতে। দুপুর ১টা ২৫মিনিটে গাড়িবহর পৌঁছে যায় ফিরোজায়।খালেদা জিয়ার সঙ্গে ঢাকায় এসেছেন দুই পুত্রবধু জোবাইদা রহমান ও শর্মিলা রহমান-ও। তার মধ্যে ১৭ বছর পর দেশে ফিরলেন জোবাইদা রহমান। তার ফেরাকে বিশেষভাবে উদযাপন করছেন বিএনপির নেতাকর্মীরা।বিমানবন্দর থেকে ফিরোজার পথজুড়ে বিএনপি চেয়ারপারসনকে শুভেচ্ছা জানান দলের নেতাকর্মীরা। তাদের কারও হাতে শোভা পেয়েছে ফুল, কেউ আবার এসেছেন ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে। কেউ-বা খালেদা জিয়ার ছবিসংবলিত টি-শার্ট পরে আছেন।এ সময় সাবেক এই প্রধানমন্ত্রী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পাশাপাশি তারেকের স্ত্রী জোবাইদা রহমানের নামে স্লোগান দিতে গেছে। কারও কারও ব্যানারেও খালেদা-তারেকের পাশাপাশি জোবাইদা রহমানের ছবি স্থান পেয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যে সমীকরণে সুপার ফোরে যেতে পারবে বাংলাদেশ
যে সমীকরণে সুপার ফোরে যেতে পারবে বাংলাদেশ

টানা তিন সিরিজ জয়ের পর দারুণ আত্মবিশ্বাস নিয়েই এশিয়া কাপে খেলতে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। শুরুটাও হয়েছিল উড়ন্ত। গ্রুপপর্বের প্রথম Read more

পাথরঘাটায় যৌথবাহিনীর চেকপোস্ট অভিযানে মামলা ৬ 
পাথরঘাটায় যৌথবাহিনীর চেকপোস্ট অভিযানে মামলা ৬ 

বরগুনার পাথরঘাটায় বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনীর একটি চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা Read more

লাখাইয়ে হাওরে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
লাখাইয়ে হাওরে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন

লাখাইর হাওরে দুলছে কৃষকের সোনালি স্বপ্ন। কৃষি ভান্ডার খ্যাত লাখাইর খাদ্য ঘাটতি পূরণে অন্যতম ফসল এই ইরি-বোরো। তীব্র গরম আর Read more

বরিশালে সাইক্লোন শেল্টারের রড চুরি, ২ বিএনপিকর্মীসহ গ্রেপ্তার ৩
বরিশালে সাইক্লোন শেল্টারের রড চুরি, ২ বিএনপিকর্মীসহ গ্রেপ্তার ৩

বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর বাংলাবাজার এলাকায় সরকারি বরাদ্দে নির্মিত সাইক্লোন শেল্টারের প্রায় দুই টন রড রাতের আধাঁরে চুরির ঘটনায় দুই Read more

সাতকানিয়ার প্রাণকেন্দ্র কেরানীহাটে চরম নাগরিক ভোগান্তি
সাতকানিয়ার প্রাণকেন্দ্র কেরানীহাটে চরম নাগরিক ভোগান্তি

দক্ষিণ চট্টগ্রামের প্রাণকেন্দ্র সাতকানিয়া উপজেলার কেরানীহাট। প্রতিদিন ভোর থেকেই জমতে শুরু করে বাজারের চারপাশ। সবজি, চাল, ডাল, মাছের গাড়ি আসে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন