পাবনায় একটি আবাসিক হোটেল থেকে ঝুলন্ত অবস্থায় স্বাধীন সরকার (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৮ অক্টোবর) সকালে শহরের আব্দুল হামিদ সড়কে অবস্থিত হোটেল রয়েল প্যালেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত স্বাধীন সরকার সিরাজগঞ্জ সদর উপজেলার কাজীপুর গজাইল গ্রামের গাজী শাহজাহান এর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৭ অক্টোবর) দুপুরে হোটেলে থাকার জন্য হোটেল রয়েল প্যালেসে একটি রুম নেয় স্বাধীন। বুধবার সকালে হোটেল বয় ডাকাডাকি করলে তার কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। পরে সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ফ্যানের সাথে গামছা দিয়ে ফাঁস নেওয়া অবস্থায় দেখা যায় স্বাধীনকে। স্বাধীনের ভায়রা ভাই শুভ্র বলেন, ‘আমার বাসায় ছিলেন। তিনি হঠাৎ করে গতকাল মঙ্গলবার দুপুরে বাসা থেকে বের হয়ে যান। পরে সন্ধ্যার পরও তিনি বাসায় না ফেরায় তাকে কল দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়। তার পারিবারিক ঝামেলার কারণে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করেন তিনি। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল সালাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় ইসরায়েলি গণহত্যায় সাহায্য করছে মাইক্রোসফটসহ বহু প্রতিষ্ঠান
গাজায় ইসরায়েলি গণহত্যায় সাহায্য করছে মাইক্রোসফটসহ বহু প্রতিষ্ঠান

ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যায় ইসরায়েলকে সহায়তা করছে অ্যামাজন ও মাইক্রোসফটসহ বহু প্রতিষ্ঠান। তাদের এই কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল বলে Read more

ইউক্রেনে রাশিয়ার বড় হামলা, নিহত ৫
ইউক্রেনে রাশিয়ার বড় হামলা, নিহত ৫

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া এবং পশ্চিমে লভিভেরুশ হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। এ ছাড়া জ্বালানি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার ফলে Read more

ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

ময়মনসিংহের গৌরীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা সভাপতি ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে গৌরীপুর থানা পুলিশ।আজ মঙ্গলবার Read more

শিশু জুঁই হত্যার পুনরায় তদন্ত ও প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শিশু জুঁই হত্যার পুনরায় তদন্ত ও প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নাটোরের বড়াইগ্রামের চাঞ্চল্যকর ৮ বছরের শিশু জুঁই হত্যার পুনরায় তদন্ত ও প্রকৃত আসামিদের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।বুধবার (১৪ মে) উপজেলার Read more

শরীয়তপুরে আহত ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে মামলার আসামি হলেন প্রবাসী
শরীয়তপুরে আহত ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে মামলার আসামি হলেন প্রবাসী

শরীয়তপুর পৌরসভার পালং স্কুল এলাকায় নাজমুল হাসান (২৭) নামে এক আহত যুবককে উদ্ধার করতে গিয়ে সৌদি প্রবাসী আজিজুল বেপারী মামলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন